Home খবর ভারতে 19 মার্চ লঞ্চ হবে Realme Narzo 70 Pro 5G, পাওয়া যাবে অ্যাডভান্স Air Gesture ফিচার

ভারতে 19 মার্চ লঞ্চ হবে Realme Narzo 70 Pro 5G, পাওয়া যাবে অ্যাডভান্স Air Gesture ফিচার

Realme তাদের ‘নারজো’ সিরিজে একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। ব্র্যান্ডের লেটেস্ট এবং অ্যাডভান্স ফোনটি Narzo 70 Pro 5G নামে ভারতে 19 মার্চ লঞ্চ করা হবে। ফোনের লঞ্চ ডেট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কোম্পানি এই ফোনের ছবি এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচারও অফিসিয়াল করেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

ভারতে লঞ্চ হবে Realme Narzo 70 Pro 5G

কোম্পানি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে জানিয়েছে আগামী 19 মার্চ ভারতে একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চেই তাদের নতুন Narzo 70 Pro 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি 19 মার্চ দুপুর 12টায় শুরু হবে এবং কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট আমাজনে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

Air Gestures ফিচার

শিরোনামে উল্লিখিত এয়ার জেস্চার ফিচার এই ফোনের অন্যতম বিশেষত্ব হতে চলেছে। জানিয়ে রাখি এয়ার জেস্চার এমন একটি টেকনোলজি যার সাহায্যে ফোন স্পর্শ না করেই স্ক্রিন বা অ্যাপ নেভিগেট করা যায়। হাত ভিজে বা নোংরা থাকলে শুধুমাত্র আঙুল বা হাতের ইশারায় ফোন কন্ট্রোল করা যাবে। অ্যাপ খোলা-বন্ধ করা, স্ক্রীন স্ক্রলিং, স্ক্রীনশট, হোম পেজ অ্যাক্সেস ইত্যাদি কাজগুলি সহজেই দূর থেকে করা যাবে।

Realme Narzo 60 Pro 5G এর স্পেসিফিকেশন