Home খবর প্রকাশ্যে এল Realme 14x ফোনের ইমেজ এবং সেল ডেট, ওয়াটারপ্রুফের সঙ্গে থাকবে 6000mAh ব্যাটারি

প্রকাশ্যে এল Realme 14x ফোনের ইমেজ এবং সেল ডেট, ওয়াটারপ্রুফের সঙ্গে থাকবে 6000mAh ব্যাটারি

রিয়েলমি তাদের নাম্বার সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটি টিজ করা হয়নি, তবে অফিসিয়াল ঘোষণার আগেই আমরা ফোনের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই মাসে Realme 14x ফোনটি ভারতে লঞ্চ করা হবে। 18 ডিসেম্বর থেকে ভারতে Realme 14x ফোনটির সেল শুরু হবে এবং লঞ্চের আগেই ফোনের এক্সক্লুসিভ ইমেজ দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme 14x এর ইমেজ

উপরোক্ত ছবি অনুযায়ী Realme 14x 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ব্যাক প্যানেলের উপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে ক্যামেরা থাকবে। এই একইরকমের ডিজাইন আমরা Vivo T3 5G ফোন দেখেছি।

ছবিতে Realme 14x 5G ফোনটি ব্ল্যাক (Black), রেড (Red) এবং ইয়েলো (Yellow) কালার অপশনে দেখা যাচ্ছে। ফোনটির ফ্রেমের নীচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট এবং এর ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে।

Realme 14x এর লঞ্চ ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং Realme 14x 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে জানতে পেরেছি 18 ডিসেম্বর ভারতে ফোনটির সেল শুরু হবে। তাই কোম্পানির পক্ষ থেকে আগামী সপ্তাহের মধ্যে Realme 14x ফোনটি লঞ্চ এবং অফিসিয়ালি দাম জানানো হবে বলে আশা করা হচ্ছে।

Realme 14x এর স্পেসিফিকেশন

Realme 14x 5G ফোনে শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP69 রেটিং দেওয়া হবে। এই ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ পেশ করা হবে বলে জানা গেছে। এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Realme 14x 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ মোট তিনটি স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ করা হবে বলে জানা গেছে। এতে 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশন থাকতে পারে।

রিয়েলমি 14 সিরিজের ফোন

কোম্পানির নতুন নাম্বার সিরিজের অধীনে Realme 14, Realme 14 Pro এবং Realme 14x স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। Realme 14x ফোনটি লঞ্চের সঙ্গে এই সিরিজ শুরু হবে। এই তিনটি 5G Smartphone হবে। জানিয়ে রাখি এর আগে Realme 12 সিরিজে ‘X’ মডেল পেশ করা হয়েছিল। তবে কোম্পানি তাদের Realme 13 সিরিজে ‘X’ মডেল লঞ্চ করেনি।