লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme 14x স্মার্টফোনের RAM এবং স্টোরেজ অপশন, জেনে নিন লিক ডিটেইলস

পরের বছর শুরুর দিকে Realme 14 Pro সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে বেশ কিছু দিন ধরে আপকামিং Realme 14 ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহে আমরা Realme 14 Pro Lite মডেলের এক্সক্লুসিভ তথ্য শেয়ার করেছিলাম। এবার Realme 14x ফোনে RAM এবং স্টোরেজ সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিক ডিটেইলস সম্পর্কে।

Realme 14x এর RAM এবং স্টোরেজ অপশন (লিক)

  • আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে Realme 14x ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • Realme 14x ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ভ্যানিলা মডেলে 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে।
  • Realme 14x ফোনের আরও দুটি মডেল 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ পেশ করা হতে পারে।
  • আপকামিং বাজেট ফোনটি ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো এবং জুয়েল রেড মতো তিনটি অপশন সহ লঞ্চ করা হতে পারে।

উপরক্ত RAM এবং স্টোরেজ অপশন ছাড়া এই Realme 14x ফোনের আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি, কিন্তু শীঘ্রই আপকামিং ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি আগামী বছর জানুয়ারি মাসে Realme 14 সিরিজ ভারতে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। তবে রিপোর্টের মাধ্যমে শুধুমাত্র Realme 14 Pro এবং Realme 14 Pro+ ফোনের সম্পর্কে জানা গিয়েছিল। একইভাবে Realme 14 Pro Lite ফোনটিও এই সিরিজে থাকবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং Realme 14x ফোনটি আগের মডেল Realme 12x ফোনের তুলনায় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। এই বছর এপ্রিল মাসে ভারতে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই বাজেট ফোনের ভ্যানিলা মডেলের দাম 11,999 টাকা ছিল। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

realme 12x 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশ রেট ও 950 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসের যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB LPDDR4X RAM + 12GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme 12X ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে আইপি54 রেটিং, Air Gesture, 3.5 মিমি অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ VC Cooling মতো ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনের কানেক্টিভিটি জন্য 9 5G ব্যান্ড দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here