আমরা গত সপ্তাহে এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম রিয়েলমি তাদের নতুন ’16’ নাম্বার সিরিজের ফোনে কাজ শুরু করে দিয়েছে। আমরা পোস্টের মাধ্যমে realme 16 Pro Plus 5G ফোনের RAM, স্টোরেজ এবং কালার সম্পর্কে জানিয়েছিলাম। আজ একটি নতুন লিকের মাধ্যমে ভারতে realme 16 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। লিকে বলা হয়েছে আগামী 6 জানুয়ারি ভারতের বাজারে কোম্পানির এই আপকামিং সিরিজের ফোনগুলি লঞ্চ করা হবে।
আগামী 6 জানুয়ারি ভারতে realme 16 Pro সিরিজ লঞ্চ করা হবে। লিকে এই সিরিজটিকে ‘প্রো’ সিরিজ বলে জানানো হয়েছে এবং এই সিরিজের অধীনে realme 16 Pro ও realme 16 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত realme 16 Pro series সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আগামী সপ্তাহ থেকেই কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে টিজ করা হবে বলে আশা করা হচ্ছে। সত্যি সত্যিই 6 জানুয়ারি এই ফোনগুলি লঞ্চ করা হলে ক্রিসমাসের আগেই রিয়েলমির পক্ষ থেকে অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে।
জানিয়ে রাখি ভারতের বাজারে উপস্থিত Realme 15 সিরিজের অধীনে realme 15, realme 15 Pro, realme 15x এবং realme 15 Lite 5G নামের মোট চারটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। তবে এই সিরিজে ‘Pro+’ মডেল পেশ করা হয়নি। কোম্পানি এর আগে realme 14 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এই ফোনটি ভারতের বাজারে 16 জানুয়ারি পেশ করা হয়েছিল। অর্থাৎ প্রায় এক বছর পর কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি নাম্বার সিরিজের অধীনে নতুন ‘প্রো প্লাস’ মডেল লঞ্চ করা হবে।
নতুন লিক অনুযায়ী realme 16 Pro এবং 16 Pro Plus উভয় ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB Storage দেওয়া হবে। লিক থেকে জানা গেছে সিরিজের বড় মডেল অর্থাৎ realme 16 Pro Plus 5G ফোনে টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। মনে করিয়ে দিই কোম্পানির Realme 14 Pro Plus ফোনে 50MP periscope telephoto লেন্স ছিল এবং এতে Sony IMX882 সেন্সর ব্যাবহার করা হয়েছিল।
আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী ভারতের বাজারে realme 16 Pro Plus 5G ফোনটির চারটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। ইউজাররা এই ফোনটির 8GB RAM + 128GB Storage, 8GB RAM + 256GB Storage, 12GB RAM + 256GB Storage এবং 12GB RAM + 512GB Storage মডেল কিনতে পারবেন। ইন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী ভারতে এই ফোনটি Master Grey, Camellia Pink এবং Master Gold কালার অপশনে সেল করা হবে।
লিক অনুযায়ী realme 16 Pro Plus 5G ফোনে Snapdragon 7 সিরিজের প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনে 6.78-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি realme 16 Pro ও realme 16 Pro Plus ফোনের আগে কোম্পানির পক্ষ থেকে ডিসেম্বর মাসেই Realme Narzo 90 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে realme Narzo 90 এবং realme Narzo 90X নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনদুটি বাজেট সেগমেন্ট ও মিড রেঞ্জে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি।












