ভারতে লঞ্চের আগেই লিক হল Realme 16 Pro ফোনের ডিটেইলস, প্রকাশ্যে এল স্টোরেজ এবং কালার অপশন

Realme তাদের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির আপকামিং Realme 16 Pro ফোনটি সম্পর্কে এখন থেকেই তথ্য সামনে আসতে শুরু করেছে। এটি এই ফোনের ভারতীয় মডেলের ডিটেইলস বলে জানানো হয়েছে। আপাতত ফোনটির স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি আগের Realme 15 Pro ফোনটি বেশ জনপ্রিয় হয়েছিল এবং আপকামিং ফোনটিতে দারুণ আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট আপডেট সম্পর্কে।

টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে এই লিক শেয়ার করেছেন। পোস্টে আপকামিং Realme 16 Pro ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনটি Pebble Grey, Master Gold এবং Orchid Purple কালার অপশনে পেশ করা হবে বলে জানা গেছে।

ভারতের বাজারে আপকামিং Realme 16 Pro ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512GB ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই সবকটি ভেরিয়েন্টের মডেল নাম্বার RMX5120 বলে জানানো হয়েছে।

আগের Realme 15 Pro ফোনে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 7 Gen 4 চিপসেট, 50MP প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটির ডিজাইন এবং পারফরমেন্স উভয়ই যথেষ্ট উল্লেখযোগ্য। তাই আপকামিং Realme 16 Pro ফোনে আরও ভালো আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

লঞ্চের পর আপকামিং Realme 16 Pro ফোনটিকে Redmi Note 15 Pro, iQOO Z10 এবং Vivo V60 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তাই সঠিক প্রতিদ্বন্দ্বী সম্পর্কে জানার জন্য ফোনটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যেহেতু এই প্রথম ফোনটির ডিটেইলস জানা গেল, তাই বলা যায় যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Realme 16 Pro ফোনটি সুন্দর অপশন হয়ে উঠবে। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

আপাতত এই ফোনটি লিক স্টেজে রয়েছে। তাই শীঘ্রই এই ফোনটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। যাদের এখনই ফোন কেনার প্রয়োজন নেই তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here