7000mAh ব্যাটারি, 200MP রেয়ার এবং 50MP ফ্রন্ট ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল realme 16 Pro Plus স্মার্টফোন

রিয়েলমি ফ্যানদের জন্য আজ দারুণ খুশির দিন! কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের নতুন realme 16 Pro এবং realme 16 Pro+ স্মার্টফোনের পাশাপাশি realme Pad 3 ট্যাবলেট ও realme Buds Air 8 লঞ্চ করা হয়েছে। কোম্পানির realme 16 Pro সিরিজে 200MP ক্যামেরা সহ স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের প্রো মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে realme 16 Pro Plus ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

realme 16 Pro Plus 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ক্যামেরা সেগমেন্ট। এই ফোনটির ক্যামেরা LumaColor অ্যালগরিদমে কাজ করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 3.5× Telephoto Portrait লেন্স এবং 115.5° FoV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল+ ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP OmniVision OV50D ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

realme 16 Pro Plus 5G ফোনটি Android 16 বেসড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 1,434,981 AnTuTu স্কোর পেয়েছে।

হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে AirFlow VC Cooling সিস্টেম দেওয়া হয়েছে। এই ফিচার ফোনের তাপমাত্রা বাইরে বের করে ফোনটি ঠান্ডা রাখা যাবে। এই ফোনে স্মুথ পারফরমেন্স এবং মাল্টি টাস্কিঙের জন্য LPDDR5X RAM যোগ করা হয়েছে।

realme 16 Pro Plus 5G ফোনে 2800 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কার্ভড স্ক্রিনেন নাম রাখা হয়েছে HyperGlow 4D Curve+ Display। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য realme 16 Pro Plus 5G ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19 ঘন্টা PCMark battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর পর্যন্ত ব্যাবহারের পর‌ও ফোনটির ব্যাটারি হেল্থ 80% এর চেয়ে বেশি থাকবে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W Ultra Charge টেকনোলজি রয়েছে। এই নতুন ফোনটি Bypass Charing ফিচার সাপোর্ট করে, ফলে হেভি প্রসেসিঙের সময় মাদারবোর্ড ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।

এছাড়াও realme 16 Pro Plus 5G ফোনটি 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6 এবং Bluetooth 5.4 যোগ করা হয়েছে।

ভারতে realme 16 Pro Plus 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 39,999 টাকা। এই ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা রাখা হয়েছে। আগামী 9 জানুয়ারি থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটির দামে ব্যাঙ্ক অফারে 4,000 টাকা পর্যন্ত ছাড়, এক্সচেঞ্জ বেনিফিট এবং এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে।

realme 16 Pro Plus 5G ফোনটি Master Gold, Master Grey এবং Camellia Pink কালার অপশনে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here