ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে কোম্পানি আগামী 4 মার্চ তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 3 লঞ্চ করবে। এই ফোনটি সম্পর্কে একাধিক লিক বের হয়েছে যেখানে ফোনটির ডিসপ্লে ও ডিজাইনের সঙ্গে সঙ্গে এর প্রসেসর ও অন্যান্য স্পেসিফিকেশনের কথাও বলা হয়েছে। আজ ফোনটি ফ্লিপকার্টে লিস্টেড করে দেওয়া হয়েছে যার ফলে খুব স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে ফোনটি ফ্লিপকার্টে এক্সক্লুসিভ বেচা হবে।
ফ্লিপকার্টে রিয়েলমি 3 এর প্রোডাক্ট পেজ বানানো হয়েছে। এই পেজে ফোনটির লঞ্চের তথ্যও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ফোনটি আগামী 4 মার্চ দুপুর 12:30টার সময় একটি ইভেন্টের মঞ্চে লঞ্চ করা হবে। ফ্লিপকার্টে লিস্টেড হওয়ায় একদিকে জানা গেছে ফোনটি ফ্লিপকার্টে এক্সক্লুসিভ বেচা হবে আবার অপরদিকে ফ্লিপকার্টে রিয়েলমি 3 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও লেখা হয়েছে।

স্পেসিফিকেশন
ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে বলা হয়েছে রিয়েলমি 3 বেজল লেস ডিউড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনের নচেই সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। লিস্টিঙে বলা হয়েছে ফোনটি 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করবে। এই চিপসেট এআই টেকনিকযুক্ত হবে। আরও বলা হয়েছে এই ফোনে 4,230 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
শাওমির নতুন স্ট্রোক : রেডমি নোট 7 প্রো হল ভারতে লঞ্চ, সঙ্গে রেডমি নোট 7
রিয়েলমি 3 এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিভিন্ন লিকে বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত হবে এবং এতে 6 জিবি র্যাম থাকতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি ফোনটির একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করবে যার প্রাথমিক দাম 15,000 টাকা থেকে শুরু হবে। আবার এও শোনা যাচ্ছে যে কোম্পানি রিয়েলমি 3 এর সঙ্গে রিয়েলমি 3 প্রোও লঞ্চ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









