শাওমি বছরের শুরুতে চীনে রেডমি ব্র্যান্ডে রেডমি নোট 7 স্মার্টফোন লঞ্চ করে। চীনে ফোনটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে মাত্র এক মাসের মধ্যেই ফোনটির 10 লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়ে যায়। বর্তমানে ভারতের স্মার্টফোন বাজারের সবচেয়ে বড় অংশে শাওমির দখল আছে। চীনে সেলের নতুন রেকর্ডের পর শাওমি রেডমি নোট 7 এর অ্যাডভান্স ভার্সন রেডমি নোট 7 প্রোকে আজ ভারতে পেশ করেছে। ভারতীয় বাজারের মাধ্যমে রেডমি নোট 7 প্রো আন্তর্জাতিক মঞ্চে পা রাখল।
এই টেলিকম কোম্পানি বন্ধ করল 5টি ডেটা প্ল্যান, যেখানে পাওয়া যেত 2 জিবি ডেটা
রেডমি নোট 7 প্রোর ডিজাইন
রেডমি নোট 7 প্রো ফোনটি গ্লাস বডিতে তৈরি করা হয়েছে যার ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রটেক্ট করা হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ আছে। রেডমি নোট 7 প্রোতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনের 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোন ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য কোম্পানি এতে গোরিলা গ্লাস 5 কোটেড দিয়েছে।
রেডমি নোট 7 প্রোর স্পেসিফিকেশন
শাওমি রেডমি নোট 7 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক্যামেরা সেটআপ। এই ফোনে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স586 প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। রেডমি নোট 7 প্রোর রেয়ার ক্যামেরা সেটআপ এআই টেকনিকযুক্ত করা হয়েছে যা লাইট, নয়েস ও ব্রাইটনেসকে নিজে থেকে অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্যাপচার করতে পারে। সেলফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল্যানেই পাওয়া যাবে বেশি ডেটা
রেডমি নোট 7 প্রো অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 10 এর সঙ্গে ফোনের ব্যবহার আরও সড়জ করে তোলে। প্রসেসিঙের জন্য রেডমি নোট 7 প্রোতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এনএম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেট আছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ আছে। রেডমি নোট 7 প্রো ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
শাওমি রেডমি নোট 7 প্রো একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনটি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। এই ফোনে মিউজিকের জন্য 3.5 এমএম জ্যাক দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট 7 প্রোতে কুইক চার্জ 4 সাপোর্টেড 4,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি নেবুলা রেড, নেপচুন ব্লু ও স্পেস ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে।
রেডমি নোট 7
শাওমি রেডমি নোট 7 প্রোর সঙ্গে সঙ্গে শাওমি ইন্ডিয়া ভারতে রেডমি নোট 7 স্মার্টফোনও লঞ্চ করেছে। স্টাইল, ডিসপ্লে ও ডিজাইনের দিক থেকে রেডমি নোট 7 ফোনটি সম্পূর্ণ রেডমি নোট 7 প্রোর মতোই। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে প্রসেসিঙের জন্য রেডমি নোট 7 এ অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনেও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।
এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেলের স্যামসাং প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। রেডমি নোট 7 এও পাওয়ার ব্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী আছে। এই ফোনটি রুবি রেড, ব্ল্যাক ও সাফায়ার ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
2,000 কম দামে পাওয়া যাবে শাওমি রেডমি নোট 6 প্রো, জেনে নিন কিভাবে কিনবেন
দাম ও ভেরিয়েন্ট
রেডমি নোট 7 প্রো
(4 জিবি র্যাম + 64 জিবি মেমরি) = 13,999 টাকা
(6 জিবি র্যাম + 128 জিবি মেমরি) = 16,999 টাকা
রেডমি নোট 7
(3 জিবি র্যাম + 32 জিবি মেমরি) = 9,999 টাকা
(4 জিবি র্যাম + 64 জিবি মেমরি) = 11,999 টাকা
শাওমি রেডমি নোট 7 আগামী 6 মার্চ প্রথমবারের জন্য ফ্ল্যাশ সেলের মাধ্যমে সেল করা হবে এবং রেডমি নোট 7 প্রোর প্রথম ফ্ল্যাশ সেলের জন্য 13 মার্চের অপেক্ষা করতে হবে। এই দুটি স্মার্টফোনই শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইটে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












