স্যামসাং গত সপ্তাহে তাদের গ্যালাক্সি এ সিরিজের দুটি নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 আন্তর্জাতিক মঞ্চে পেশ করেছিল। আন্তর্জাতিক মঞ্চে লঞ্চের পর ফোনদুটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবপেজেও লিস্টেড হয়ে যায়। কোম্পানির পক্ষ থেকে আগেই ফোনদুটির স্পেসিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে, যার পর থেকে স্যামসাং ফ্যানদের সঙ্গে ইন্ডিয়ান টেক জগত গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 এর ভারতে লঞ্চের অপেক্ষা করছিল। আজ ফ্যানদের এই অপেক্ষা শেষ করে স্যামসাং ইন্ডিয়া ভারতে স্যামসাং গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 লঞ্চ করে দেয়।
শাওমির নতুন স্ট্রোক : রেডমি নোট 7 প্রো হল ভারতে লঞ্চ, সঙ্গে রেডমি নোট 7
দাম
স্যামসাঙের পক্ষ থেকে ভারতে গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 লঞ্চ করা হয়েছে। কোম্পানি ফোনদুটির দাম ঘোষণা করে এর সেল চালু করে দিয়েছে।
গ্যালাক্সি এ30 (4 জিবি/64 জিবি) = 16,990 টাকা
গ্যালাক্সি এ50 (4 জিবি/64 জিবি) = 19,990 টাকা
গ্যালাক্সি এ30 (6 জিবি/128 জিবি) = 22,990 টাকা

স্যামসাং গ্যালাক্সি এ50
স্যামসাং তাদের এই ফোনটি গ্যালাক্সি এম সিরিজের মতো ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ছোট নচ দেওয়া হয়েছে। স্যামসাং তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। স্যামসাঙের এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেমে রান করে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোম্পানির এক্সনস 9610 চিপসেটে রান করে।
এই টেলিকম কোম্পানি বন্ধ করল 5টি ডেটা প্ল্যান, যেখানে পাওয়া যেত 2 জিবি ডেটা
গ্যালাক্সি এ50 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং অপরটিতে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্ৰাফির জন্য গ্যালাক্সি এ50 তে গ্যালাক্সি এ7 এর মতো ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একই ভাবে গ্যালাক্সি এ50 তে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ফোনের এই দুটি ক্যামেরা সেন্সরই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল্যানেই পাওয়া যাবে বেশি ডেটা
স্যামসাং গ্যালাক্সি এ50 তে বিক্সবে শর্টকাট কী দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ডুয়েল সিম ও 4জি সাপোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী আছে। ভারতে এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু ও কোলার লাইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ30
স্যামসাং গ্যালাক্সি এ30 ডিজাইনের দিক থেকে গ্যালাক্সি এ50 এর মতোই। এই ফোনেও 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। কোম্পানি এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ লঞ্চ করেছে। অ্যান্ড্রয়েড পাইয়ের সঙ্গে এই ফোনটি অক্টাকোর প্রসেসর এক্সনস 7904 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য স্যামসাং গ্যালাক্সি এ30 তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতেও ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











