টেক কোম্পানি রিয়েলমি গত মাসে ভারতে তাদের ‘রিয়েলমি 8’ সিরিজের সুন্দর লুক ও অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনদুটি লঞ্চের পর খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের এই স্মার্টফোন সিরিজের পরিধি আরও বাড়াবে এবং ভারতের মার্কেটে এই সিরিজের Realme 8 5G ও Realme 8i নামের স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি নতুন ফোন লঞ্চ সম্পর্কে কিছুই বলা হয়নি, তবি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে Realme 8i এর স্পেসিফিকেশন জানা গেছে।
চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Realme 8i ফোনটি দেখা গেছে। টেনাতে এই ফোনটি RMX2205 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং টিপস্টার মুকুল শর্মা এই লিস্টিং স্পট ও শেয়ার করেছেন। এই লিস্টিঙে ফোনটির ফোটো পর্যন্ত শেয়ার করা হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কেও জানা গেছে। এছাড়া টেনাতে লঞ্চের আগেই Realme 8i এর স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে।
ডিজাইন
টেনাতে শেয়ার করা ফোটো থেকে জানা গেছে Realme 8i ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় এই পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সরসহ একটি রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলেই ডানদিকে ‘Dare to Leap’ লেখা আছে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন রয়েছে এবং আশা করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হবে।
সম্ভাব্য স্পেসিফিকেশন
টেনার লিস্টিঙে Realme 8i তে 6.43 ইঞ্চির ডিসপ্লে দেওয়ার কথা বলা হয়েছে। ফোনের স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কিছু বলা হয়নি তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়ার কথা বলায় মনে করা হচ্ছে এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি করা হবে। লিস্টিং অনুযায়ী ফোনটির ডায়মেনশন হবে 158.5 × 73.3 × 8.4 এমএম। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত হবে এবং এতে ডুয়েল সিম স্লটও দেওয়া হবে বলে জানানো হয়েছে। টেনার লিস্টিং থেকে জানা গেছে Realme 8i তে 4,400 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে।
5G স্মার্টফোন
কয়েক দিন আগে Financial Express এর মাধ্যমেও Realme 8i ও Realme 8 5G সম্পর্কে জানা গিয়েছিল। কোম্পানির সিইও মাধব শেঠের সঙ্গে সাক্ষাৎকার সম্বন্ধে লেখার সময় জানানো হয়েছে যে কোম্পানি ভারতে তাদের ‘8’ সিরিজে Realme 8i এবং Realme 8 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করবে। মাধব শেঠ জানিয়েছেন Realme 8 5G এর দাম Realme 8 Pro এর চেয়ে কম হবে।
Realme 8 5G ফোনটি Realme 8 এর চেয়ে বড় এবং Realme 8 Pro এর চেয়ে ছোট হবে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী Realme 8 5G এর দাম এই দুটি ফোনের মাঝামাঝি হবে। রিয়েলমি 8 প্রো এর দাম 17,999 টাকা। অর্থাৎ Realme 8 5G ফোনটি যদি এর থেকেও কম দামে লঞ্চ করা হয় তবে ফোনটি ভারতের মার্কেটে সবচেয়ে সস্তা 5জি ফোনের স্থান দখল করে নেবে এবং একইভাবে Realme 8i ফোনটি এই সিরিজের সবচেয়ে সস্তা ফোনে পরিণত হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
