Home খবর লিক হল Realme 9 5G এর স্পেসিফিকেশন, Dimensity 810 5G SoC এর সঙ্গে থাকবে 48MP প্রাইমারি ক‍্যামেরা

লিক হল Realme 9 5G এর স্পেসিফিকেশন, Dimensity 810 5G SoC এর সঙ্গে থাকবে 48MP প্রাইমারি ক‍্যামেরা

আগামী 15 ফেব্রুয়ারি স্মার্টফোন কোম্পানি Realme আন্তর্জাতিক মার্কেটে Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন লঞ্চ করবে। ভারতে 16 ফেব্রুয়ারি রিয়েলমি 9 প্রো সিরিজের ফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Realme 9 Pro ও Realme 9 Pro+ ছাড়াও Realme 9 সিরিজের স্ট‍্যান্ডার্ড মডেল Realme 9 5G ফোনটি লঞ্চের পরিকল্পনা করছে। ইতিমধ্যে FCC এবং NEMKO সার্টিফিকেশন সাইটে Realme 9 5G ফোনটি স্পট করা হয়েছে। এবার টিপস্টার যোগেশ বরার Realme 9 5G ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

Realme 9 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

আপকামিং Realme 9 5G ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেট থাকবে। এছাড়া হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে Mali G57 GPU যোগ করা হবে। এই একই চিপসেটের সঙ্গে আগামী দিনে Redmi Note 11T 5G, POCO M4 Pro 5G এবং Realme 8s 5G ফোনগুলিও লঞ্চ করা হতে পারে।

Realme 9 5G ফোনটিতে 48MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এছাড়াও এই সেট‌আপে একটি 2MP এর একটি ডেপ্থ সেন্সর এবং 2MP এর একটি ম‍্যাক্রো লেন্স থাকবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি যোগ করা হবে। এই আপকামিং রিয়েলমি ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে Realme UI 3.0 তে কাজ করবে।

এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার সেট‌আপ যোগ করা হবে। এই ফোনটি 6GB এবং 8GB র‍্যামসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এছাড়া এতে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Realme 9 5G এর লঞ্চ ডেট সম্পর্কে আলোকপাত করা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন