Realme এপ্রিল মাসে ভারতে নিজের ‘সি’ সিরিজে Realme C25 স্মার্টফোন লঞ্চ করেছিল যা দেশে 9,999 টাকা দামে বিক্রির জন্য উপলব্ধ ছিল। এই সস্তা স্মার্টফোন 6,000mAh Battery, 4GB RAM আর MediaTek Helio G70 সাপোর্ট করে। আবার এখন 91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে রিয়েলমি এই স্মার্টফোনের আরো একটি মডেল ভারতীয় বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে যা Realme C25Y নামের সাথে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ইন্ডিয়াতে লঞ্চ হবে।
91মোবাইলস ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছে যে রিয়েলমি সেপ্টেম্বর মাসেই নতুন লো বাজেট ফোন রিয়েলমি সি25ওয়াই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Realme C25Y স্মার্টফোন Realme C25 এরই লাইট ভার্সন হবে যার দাম 9,000 টাকার থেকেও কম হবে। ফোনের স্পেসিফিকেশন্স তো এখনো সঠিক জানা যায়নি কিন্তু আশা করা হচ্ছে যে এই ফোনটিও 6,000 এমএএইচের ব্যাটারীর সাথে বাজারে আনা হবে। কোম্পানি কয়েক দিনে রিয়েলমি সি25ওয়াই এর সেল ডেট সম্পর্কে জানাবে।
Realme C25 এর স্পেসিফিকেশন্স
রিয়েলমি সি25 এর ফিচার আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। Realme C25 এর স্ক্রিন-টু-বডি রেশিও 88.7 শতাংশ এবং এই ফোনের ডায়মেনশান 164.5×75.9×9.6 মিমি আর ওজন 209 গ্রাম। রিয়েলমি নিজের ফোনটিকে Geometric Art Design এ বানিয়েছিল।
Realme C25 কে অ্যান্ড্রয়েড 11 আধারিত রিয়েলমি ইউআই 2.0 তে লঞ্চ করা হয়েছে যা 2.0 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হেলিয়ো জি70 চিপসেটে রান করে। ইন্ডিয়াতে ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। বেস ভেরিয়েন্ট 4 জিবি র্যামের সাথে 64 জিডির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং অন্য ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দুটি স্টোরেজকে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য রিয়েলমি সি25 ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/2.2 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই রিয়েলমি ফোনটি এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর সাপোর্ট করে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Realme C25 এর ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা দেওয়া আছে।
Realme C25 একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। 3.5মিমি জ্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন্য যেখানে ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। এইভাবেই পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি সি25 কে 6,000 এমএএইচের বড়ো ব্যাটারী যুক্ত করে বাজারে আনা হয়েছে যা 18 ওয়াট কুইক চার্জ টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











