8GB RAM এবং 6,000mAh ব্যাটারি সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Realme C71 স্মার্টফোন, রয়েছে রিভার্স চার্জিং ফিচার

কিছু দিন আগেই Realme গ্লোবাল বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন হিসাবে Realme C71 পেশ করেছিল। 6,300mAh Battery সহ এই ফোনটি বাংলাদেশ এবং ভিয়েতনামের বাজারে লঞ্চ করা হয়েছিল। এখনও পর্যন্ত ফোনটি ভারতে পেশ করা হয়নি, তবে এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটি ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি এশিয়ান বাজারে উপস্থিত Realme C71 ফোনটির চেয়ে কিছুটা আলাদা। নিচে এই নতুন ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Realme C71 ফোনের এশিয়ান এবং ইউরোপিয়ান মডেলের পার্থক্য

ব্যাটারি

Realme C71 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ব্যাটারি। এশিয়ার বাজারে এই ফোনটি 6,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তবে ফোনটির ইউরোপিয়ান মার্কেটে ব্যাটারি কিছুটা ছোট করে দেওয়া হয়েছে। ইউরোপে Realme C71 ফোনটি 6,000mAh Battery সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 1 ঘণ্টা চার্জ করে এই ফোনটি 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

ব্যাটারি ক্যাপাসিটির পরিবর্তন হলে, চার্জিং স্পীডের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। এশিয়ান বাজারে ফোনটিতে 45W SUPERVOOC টেকনোলোজি যোগ করা হয়েছিল। এবার ইউরোপীয় মডেলেও 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই দুটি মডেলই রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

স্টোরেজ

ফোনটির উভয় মডেলের অন্যতম পার্থক্য হল ফোনদুটির RAM ও স্টোরেজ। বাংলাদেশ ও ভিয়েতনামে ফোনটি 4GB এবং 6GB RAM সহ পেশ করা হয়েছিল। তবে ইউরোপে Realme C71 ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির এশিয়ান মডেলে 128GB স্টোরেজ থাকলেও, ইউরোপীয় মডেলে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি মডেলই Dynamic RAM ফিচার সাপোর্ট করে।

Realme C71 ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz Display
  • UNISOC T7250 CPU
  • 12GB Dynamic RAM
  • 50MP AI Camera
  • 5MP Front Camera
  • 45W SUPERVOOC

ডিসপ্লে

Realme C71 ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 725nits ব্রাইটনেস ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ArmorShell গ্লাসের লেয়ার যোগ করা হয়েছে।

পারফরমেন্স

Realme C71 ফোনটি Android 15 বেসড Realme UI 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি7250 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Mali-G57 MP1 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme C71 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme C71​ ফোনের ফিচার

  • Realme C71 ফোনে শক রেজিস্টেন্স বডি রয়েছে, ফলে ফোনটি পড়ে গেকেও কোনো ক্ষতি হবে না।
  • Military Standard শকপ্রুফ এই ফোনটির চারদিকে ArmorShell Protection দেওয়া হয়েছে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
  • এতে SonicWave Water Ejection ফিচার রয়েছে, ফলে ফোনটির পোর্টে জল ঢুকলে তা বেড়িয়ে যাবে।
  • এই ফোনে 6W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে স্মার্টওয়াচ বা ইয়ারবাড চার্জ করা যায়।
  • ফোনটির দৈনন্দিন ব্যাবহার আরও সহজ ও অ্যাডভান্স করে তোলার জন্য এতে NEXT Ai ফিচার রয়েছে।
  • বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এতে NFC ফিচারও যোগ করা হয়েছে।
  • এই ফোনটির থিকনেস 7.79mm এবং ওজন 196 গ্রাম।

Realme C71 ফোনের দাম (গ্লোবাল)

ইউরোপের বুলগেরিয়াতে Realme C71 ফোনটির সেল শুরু হয়ে গেছে। 8GB RAM + 256GB Storage সহ এই ফোনটির দাম €150 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,999 টাকার কাছাকাছি। ইউরোপে এই ফোনটি Swan White এবং Forest Owl কালার অপশনে পেশ করা হয়েছে। ভারতে Realme C71 ফোনটি কবে লঞ্চ হবে সেই বিষ্যয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here