আজ স্মার্টফোন কোম্পানি রিয়েলমি টেক মার্কেটে তাদের Realme GT 2 series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme GT 2 ও Realme GT 2 Pro নামের দুটি নতুন 5G Phone লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন আপাতত চীনের মার্কেটে পেশ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন্যান্য মার্কেটেও সেল করা হবে। এই পোস্টে আমরা Realme GT 2 এর সমস্ত ডিটেইলস সম্পর্কে আলোচনা করতে চলেছি। Realme GT 2 Pro সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: আজ থেকে অকেজো হয়ে যাবে এই কোম্পানির Smartphones, আপনার কাছেও কি আছে এই ফোন?
Realme GT 2 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Realme GT 2 ফোনটিতে 2400 x 1080 রেজলিউশনযুক্ত 6.62 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লে এমোলেড প্যানেলে তৈরি এবং এর রিফ্রেশরেট 120 হার্টস। Realme GT 2 এর স্ক্রিন টু বডি রেশিও 92.6 শতাংশ এবং ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে।
Realme GT 2 ফোনটি অ্যান্ডয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি রিয়েলমি ইউআই 3.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে LPDDR5 RAM ও UFS 3.1 ROM রয়েছে।
আরও পড়ুন: ভারতে এল Vivo এর 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরাযুক্ত দুর্দান্ত স্মার্টফোন, জেনে নিন কত দাম
ফোটোগ্রাফির জন্য Realme GT 2 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের Sony IMX776 প্রাইমারি সেন্সর আছে। এর পাশাপাশি এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে F/2.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Realme GT 2 ফোনটি একটি 5G স্মার্টফোন যা 4G LTE ফিচারও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ রয়েছে ফেস আনলক ফিচার। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 65 ওয়াট স্মার্ট ফ্ল্যাশ চার্জিং ফিচার সাপোর্টেড 2,500 এমএএইচের দুটি ব্যাটারি যোগ করা হয়েছে, একসঙ্গে এর ক্যাপাসিটি 5,000 এমএএইচ।
আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে নতুন Electric Scooter, লঞ্চের আগেই দেখে নিন স্টাইলিশ লুক
Realme GT 2 এর দাম
চীনের মার্কেটে Realme GT 2 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি এবং 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চীনে ফোনটি 2,599 ইউয়ান প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে, যার ভারতীয় দর প্রায় 30,500 টাকার কাছাকাছি। চীনের মার্কেটে Realme GT 2 ফোনটি Master Sen, Master Paper, Titanium blue ও Forged black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










