আগামী 20 জুন Realme তাদের Realme GT 6 স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি গত কাল এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছিল এবং আজই ইন্টারনেটে এই ফোনের রিটেল বক্স লিক হয়ে গেছে। টিপস্টার পারস গুগলানি আপকামিং ফোনের বক্সের ফটো শেয়ার করেছে। এর মাধ্যমে Realme GT 6 ফোনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। নীচে বিস্তারিত আলোচনা করা হল এই ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme GT 6 এর স্পেসিফিকেশন
- প্রসেসর: লিক বক্স অনুযায়ী Realme GT 6 স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টা -কোর প্রসেসর সহ 3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে। এই 8-কোর Kryo CPU তে একটি 3.0GHz Cortex-X4 কোর, চারটি 2.8GHz Cortex-A720 কোর এবং তিনটি 2.0GHz Cortex-A520 কোর রয়েছে।
- ব্যাটারি: প্রসেসিঙের জন্য Realme GT 6 5G স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি এবং চার্জিং ফিচার দেওয়া হবে। বক্সের ফটো অনুযায়ী এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,500mAh ব্যাটারি যোগ করা হবে। শক্তিশালী ব্যাটারি অনেক ব্যাটারি লাইফ দেবে এবং ফাস্ট চার্জিং ফিচার মিনিটেই ফুল চার্জ হতে সাহায্য করবে।
- ডিসপ্লে: এই ফোনের বক্সের ফটো অনুযায়ী Realme GT 6 5G স্মার্টফোনে 6000nits Brightness সহ ডিসপ্লে দেওয়া হবে। ফলে তীব্র রোঁদেও এই ফোনের ডিসপ্লে ভিজুয়াল পরিষ্কার দেখা যাবে। অন্যান্য লিক অনুযায়ী এই ফোনে 6.78 ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। পাঞ্চ-হোল স্টাইলযুক্ত এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2160Hz পীডবলুএম ডিমিং সাপোর্ট করবে।
- ক্যামেরা: লিক বক্স অনুযায়ী Realme GT 6 স্মার্টফোনে Sony LYT-808 OIS ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 50MP মেইন সেন্সর সহ আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সর যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনের ফ্রন্টের প্যানেলে 32MP সেলফি ক্যামেরা থাকবে।
Realme GT 6 এর প্রতিযোগিতা
যদি Realme GT 6 5G স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়, তবে এর দাম প্রায় 30 হাজার টাকা রাখা হতে পারে। সম্প্রতি ভারতে POCO F6 স্মার্টফোনটি একই চিপসেটে লঞ্চ করা হয়েছে। আগামী 12 Xiaomi তাদের Xiaomi 14 CIVI ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ ভারতে লঞ্চ করবে। এই একই প্রসেসরে লঞ্চ হওয়া ফোনগুলির সঙ্গে Realme GT 6 স্মার্টফোনটি সারাসরি প্রতিজাগিতার মুখে পরবে।
ভারতে Realme GT 6 এর লঞ্চ ডিটেইলস
আগামী 20 জুন কোম্পানি তাদের Realme GT 6 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। এটি ফোনের গ্লোবাল লঞ্চ হতে চলেছে এবং এই মঞ্চ থেকে পুরো বিশ্বে Realme GT 6 স্মার্টফোন পেশ করা হবে। আগামী 20 জুন দুপুর 1টা 30 মিনিটে ইভেন্ট শুরু করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির ওয়েবসাইটে, কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এই সাইটের মাধ্যমে এই ফোন সেল করা হবে।










