Home খবর আগামী 20 জুন লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme GT 6 স্মার্টফোনের বক্স, জানা গেল স্পেসিফিকেশন

আগামী 20 জুন লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme GT 6 স্মার্টফোনের বক্স, জানা গেল স্পেসিফিকেশন

আগামী 20 জুন Realme তাদের Realme GT 6 স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি গত কাল এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছিল এবং আজই ইন্টারনেটে এই ফোনের রিটেল বক্স লিক হয়ে গেছে। টিপস্টার পারস গুগলানি আপকামিং ফোনের বক্সের ফটো শেয়ার করেছে। এর মাধ্যমে Realme GT 6 ফোনের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। নীচে বিস্তারিত আলোচনা করা হল এই ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Realme GT 6 এর স্পেসিফিকেশন

Realme GT 6 এর প্রতিযোগিতা

যদি Realme GT 6 5G স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়, তবে এর দাম প্রায় 30 হাজার টাকা রাখা হতে পারে। সম্প্রতি ভারতে POCO F6 স্মার্টফোনটি একই চিপসেটে লঞ্চ করা হয়েছে। আগামী 12 Xiaomi তাদের Xiaomi 14 CIVI ফোনটি Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ ভারতে লঞ্চ করবে। এই একই প্রসেসরে লঞ্চ হওয়া ফোনগুলির সঙ্গে Realme GT 6 স্মার্টফোনটি সারাসরি প্রতিজাগিতার মুখে পরবে।

ভারতে Realme GT 6 এর লঞ্চ ডিটেইলস

আগামী 20 জুন কোম্পানি তাদের Realme GT 6 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। এটি ফোনের গ্লোবাল লঞ্চ হতে চলেছে এবং এই মঞ্চ থেকে পুরো বিশ্বে Realme GT 6 স্মার্টফোন পেশ করা হবে। আগামী 20 জুন দুপুর 1টা 30 মিনিটে ইভেন্ট শুরু করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির ওয়েবসাইটে, কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এই সাইটের মাধ্যমে এই ফোন সেল করা হবে।