শীঘ্রই ভারতে লঞ্চ হবে, Realme GT Neo 3T স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme GT Neo 3T স্মার্টফোন। Realme এর এই স্মার্টফোনটি 7 জুন পেশ করা হবে। যদিও Realme GT Neo 3 স্মার্টফোনটি ভারতে 150W ফাস্ট চার্জ সহ পেশ করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে Realme GT Neo 3T স্মার্টফোনটি ইতিমধ্যেই চীনে লঞ্চ হওয়া Realme Q5 Pro স্মার্টফোনের একটি রিব্র্যান্ডেড ভার্সন। Realme GT Neo 3T লঞ্চের আগে, এর ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ করা হয়েছে। এই ডিজাইন দেখে জানা যাচ্ছে যে এটি অনেকটা Realme Q5 Pro এর মতো দেখতে হবে।

Realme ভারতের আহমেদাবাদে প্রথম আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে। Realme তাদের স্টোর ওপেনিং এর সময় প্রথমবারের মতো Realme GT Neo 3T স্মার্টফোনটি সামনে এনেছে।

Realme GT Neo 3T স্মার্টফোন

Realme তাদের ফ্ল্যাগশিপ স্টোর খোলার সময় Realme GT Neo 3T স্মার্টফোনের একটি ঝলক দেখিয়েছে। এর ডিজাইন নিশ্চিত যে এই ফোনটি চীনে লঞ্চ হওয়া Realme Q5 Pro এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। Realme GT Neo 3T স্মার্টফোনটি হলুদ এবং সাদা রঙের অপশনে পেশ করা হয়েছে।

Realme এর CEO মাধব শেঠ নিশ্চিত করেছেন যে এই Realme স্মার্টফোনের একটি বিশেষ Naruto ভার্সনও চালু করা হবে। তবে এই ভার্সনটি ভারতে লঞ্চ হবে কি না সেই সম্পর্কে এই মুহুর্তে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না । Realme এর এই ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, সেই সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি ।

Realme GT Neo 3T এর স্পেসিফিকেশন

Realme GT Neo 3T স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এটি Realme Q5 Pro এর একটি রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনটিতে একটি 6.62-ইঞ্চি Full-HD+ + E4 AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz। এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 870 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Adreno 650 GPU, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে । এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিনে চলবে।

বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে এই ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্ট থাকবে। Realme এর এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এই ফোনের 150W চার্জ ভেরিয়েন্টও লঞ্চ হবে। ক্যামেরা সেন্সর সম্পর্কে বলতে গেলে, Realme GT Neo 3T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here