যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ GT সিরিজের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য সুখবর অর্থাৎ বর্তমানে কোম্পানির পক্ষ থেকে realme GT Neo 3T স্মার্টফোন 10,200 টাকা কম দামে সেল করা হচ্ছে। এই ফোনটিতে ছাড় সহ ব্যাঙ্ক, এক্সচেঞ্জ অফার এবং EMI এর অপশনও দেওয়া হচ্ছে। এর সাহায্যে গ্রাহকরা আরও কম দামে ফোনটি কিনতে পারবেন। জানিয়ে রাখি এই ফোনটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়েছে এবং শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি 4.3 রেটিং পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme GT Neo 3T স্মার্টফোনের নতুন দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
realme GT Neo 3T এর অফার এবং দাম
- রিয়েলমি তাদের GT Neo 3T স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছিল।
- বর্তমানে এই ফোনের টপ ভেরিয়েন্ট 8GB RAM +256GB স্টোরেজ অপশনে মোট 10,200 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি মাত্র 23,799 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- এর মিড মডেল 8GB RAM +128GB স্টোরেজ অপশনে মোট 9,600 টাকা ডিসকাউন্টের পর মাত্র 23,399 টাকা দামে পাওয়া যাবে। এই ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- বেস মডেল 6GB RAM +128GB স্টোরেজ অপশনে মোট 9,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই অফারের পর ফোনটি মাত্র 20,999 টাকা দামে সেল করা হবে। তবে ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করলে ফোনটিতে অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
- যেসব ইউজাররা ফোনটি EMI এর মাধ্যমে কেনার কথা ভাবছেন, তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে 24 মাস পর্যন্ত EMI এর অপশন দেওয়া হচ্ছে।
- এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোন সেল করলে 12,950 টাকা পর্যন্ত অফ দেওয়া হচ্ছে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
- realme GT Neo 3T স্মার্টফোনটি ড্যাশ ইয়েলো, ড্রিফটিং হোয়াইট এবং শেড ব্ল্যাক এর মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কেনা যাবে ফোনটি?
উপরোক্ত সমস্ত অফার সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে realme GT Neo 3T ফ্ল্যাগশিপ ফোনটি সেল করা হচ্ছে। নিচে এই ফোনটি কেনা লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের সাহায্যে সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাবে।
realme GT Neo 3T ফোনটি কি কেনা উচিৎ?
জানিয়ে রাখি 2022 সালে realme GT Neo 3T স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানির পক্ষ থেকে এতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনে যে ধরনের স্পেসিফিকেশন রয়েছে এই দামে সেটি মোটেও খারাপ নয়। এই ফোনটিতে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, ডায়নেমিক RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM, স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লের মতো বিভিন্ন ফিচার রয়েছে। তাই যেসব ইউজাররা কম দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এটি তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে।
realme GT Neo 3T এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Realme GT Neo 3T ফোনটিতে 6.62 ইঞ্চির ফুল এইচডি + E4 AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1300নিটস ব্রাইটনেস, 16000-লেবল ডিমিং এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 650 GPU যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। তবে ডায়নেমিক RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT Neo 3T ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে 64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP অন্যান্য লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 16MP ফ্রন্ট লেন্স যোগ করা হয়েছে।
- ব্যাটারি: realme GT Neo 3T ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনটিতে ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও, ভিসি কুলিং এবং সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5G, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
