কয়েক দিন আগে টেক কোম্পানি রিয়েলমি ভারতে তাদের সবচেয়ে সস্তা 5জি স্মার্টফোন Realme Narzo 30 Pro এর সঙ্গে Realme Narzo 30A স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনদুটি লঞ্চের পর থেকেই শোনা যাচ্ছিল কোম্পানি এই সিরিজের আরেকটি স্মার্টফোন Realme Narzo 30 লঞ্চের পরিকল্পনা করছে। লিক রিপোর্ট অনুযায়ী Realme Narzo 30 ফোনটি ভারতে লঞ্চ করা হবে এবং ফোনটির 4জি এবং 5জি উভয় ভেরিয়েন্ট পেশ করা হবে। স্বয়ং কোম্পানিও Realme Narzo 30 এর লঞ্চের কথা স্বীকার করেছে। এবার লঞ্চের আগেই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে।
Realme Narzo 30
গীকবেঞ্চের আগেও Realme Narzo 30 ফোনটি ইন্দোনেশিয়া টেলিকম এবং এফসিসিতে লিস্টেড করা হয়েছে। কিছু দিন আগে ফোনটির লাইভ ইমেজও ইন্টারনেটে দেখা গেছে যার ফলে এর ডিজাইন সম্পর্কে জানা গেছে। টেক ওয়েবসাইট MySmartPrice সবার আগে গীকবেঞ্চে Realme Narzo 30 এর লিস্টিং স্পট করেছে।
Realme Narzo 30 এর Geekbench লিস্টিং
গীকবেঞ্চে Realme Narzo 30 এর 4জি ভেরিয়েন্ট দেখানো হয়েছে। লিস্টিঙে ফোনটি RMX2156 মডেল নাম্বারের সঙ্গে যোগ করা হয়েছে। লিস্টিং অনুযায়ী Realme Narzo 30 (RMX2156) ফোনটিতে MediaTek MT6785V/CD চিপসেট দেওয়া হবে যা আসলে হেলিও জি95 গেমিং চিপসেটের আরেক নাম। এছাড়াও এই ফোনে 6 জিবি র্যাম দেওয়া হবে। Realme Narzo 30 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
Realme Narzo 30 এর ডিজাইন
লিক হওয়া লাইভ ইমেজ অনুযায়ী Realme Narzo 30 এর ফ্রন্ট প্যানেলে ওপরের কোণায় সেলফি ক্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাটআউট থাকবে। ব্যাক প্যানেলে এক দিকে ম্যাট ফিনিশের সঙ্গে ডুয়েল টোন ডিজাইন এবং ক্যামেরা মডিউলের নীচে উজ্জ্বল দাগ থাকবে। ফোনের ব্যাক প্যানেলে নিচের দিকে ‘নারজো’ এর ব্র্যান্ডিং এবং ওপর দিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপযুক্ত পাতলা ক্যামেরা মডিউল দেওয়া হবে।
গত সপ্তাহের এফসিসি লিস্টিং অনুযায়ী Realme Narzo 30 তে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে এখনও পর্যন্ত এই ফোনের 5জি ভেরিয়েন্টের চিপসেট সম্পর্কে কিছু জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
