Realme সম্প্রতি জানিয়েছে যে কোম্পানি ভারতে তার Narzo সিরিজের অধীনে লো বাজেট স্মার্টফোন Realme Narzo 50i Prime লঞ্চ করতে চলেছে। 13 সেপ্টেম্বর ভারতে এই ফোনটি লঞ্চ হবে। Realme এই ফোনটিকে একটি এন্ট্রি-লেভেল অল-রাউন্ডার স্মার্টফোন বলছে যা 7,000 টাকা পর্যন্ত বাজেটে লঞ্চ হতে পারে।
ভারতে এই দিন লঞ্চ হবে Realme Narzo 50i Prime
Realme ইন্ডিয়া জানিয়েছে যে কোম্পানির Narzo সিরিজের এই নতুন স্মার্টফোন realme Narzo 50i Prime ভারতে 13 সেপ্টেম্বর দুপুর 12:30 টায় লঞ্চ হবে। যদিও Realme এখনও এই ফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি, তবে এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে, যার দাম 7,000 টাকা বাজেটের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।তবে দাম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য 13 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Realme Narzo 50i প্রাইম এর দাম
Realme Narzo 50i Prime ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। সেখানে এই Realme মোবাইলটি দুটি ভেরিয়েন্টে এন্ট্রি নিয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টটি 3 GB RAM সহ 32 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার মূল্য ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 7,850 টাকা। একইভাবে, Realme Narzo 50i Prime ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এ ভারতীয় মূল্যে প্রায় 8,600 দামে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে যে Realme Narzo 50i Prime ফোনটির দাম ভারতেও এই একই রেঞ্জের মধ্যে থাকবে।
Realme Narzo 50i Prime এর স্পেসিফিকেশন
এই মোবাইল ফোনটি 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি HD + LCD ডিসপ্লে সাপোর্ট করে। Realme Narzo 50i Prime ফোনটি Android 11 OS-এর ‘Go Edition’-এ লঞ্চ করা হয়েছে যা Unisoc T612 চিপসেটে অক্টা-কোর প্রসেসরের সাথে চলে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G52 GPU দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Realme Narzo 50i Prime ফোনে একটি F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর রয়েছে, যা 4x ডিজিটাল জুম ক্ষমতা সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Realme মোবাইলে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









