Home খবর 16GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল realme narzo 70 5G

16GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল realme narzo 70 5G

রিয়েলমি ভারতের বাজারে তাদের নারজো 70 সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে realme narzo 70 5G এবং realme narzo 70x 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল realme narzo 70 5G ফোনে ডায়নামিক RAM সহ 16GB পর্যন্ত RAM, সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সের জন্য 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং, 6.67 ইঞ্চির ডিসপ্লে, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিঙের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

realme narzo 70 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme narzo 70 5G ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 2400 x 1080 পিক্সেল স্ক্রিন FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 92.65% স্ক্রিন টু বডি রেশিও, 100% P3 কালার গামুট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: কোম্পানি তাদের realme narzo 70 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 5G চিপসেট যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি68 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই বাজেট রেঞ্জের ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ডায়নামিক RAM ফিচারের মাধ্যমে এই ফোনে 8GB এক্সট্রা RAM যোগ করা যায়, ফলে এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য realme narzo 70 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 518 ঘন্টা স্ট্যান্ড বাই দিতে সক্ষম।

অন্যান্য: এই ফোনে রেইন ওয়াটার টাচ ফিচার, ভিসি কুলিং সিস্টেম, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং, Hi-Res ডুয়েল স্টেরিও স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে realme narzo 70 5G ফোনে 9 5G ব্যান্ড সাপোর্টেড ডুয়েল সিম 4G, 5G, ওয়াইফাই, ব্লুটুথ ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Realme Narzo 70 5G ফোনের দাম এবং সেল