মাত্র 7,299 টাকা দামে ভারতের বাজারে লঞ্চ হল 6,300mAh ব্যাটারি সহ realme Narzo 80 Lite 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

গত মাসে রিয়েলমি ভারতে কম দামে তাদের Narzo 80 Lite 5G ফোনটি 10,499 টাকা দামে লঞ্চ করেছিল। এই ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ কাজ করে। আজ কোম্পানি তাদের ফ্যানদের খুশি করার জন্য 5G ফোনের 4G মডেল লঞ্চ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme Narzo 80 Lite 4G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

বড় ব্যাটারি সহ রিয়েলমি ফোন

  • 6,300mAh Battery
  • 15W Fast Charging
  • 6W Reverse Charging

realme Narzo 80 Lite 4G ফোনের বিশেষত্ব হল এর বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 6,300এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ব্যাটারিতে 20.7 ঘন্টা পর্যন্ত YouTube দেখা যাবে। এই ফোনটি 100% চার্জে 46.5 ঘন্টা পর্যন্ত কলিং টাইম উপভোগ করা যাবে।

দ্রুত চার্জ করার জন্য realme Narzo 80 lite 4G ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 6 ওয়াট রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি যেকোনো পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাবহার করা যাবে বা ইয়ারবাড, স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ডের মতো ব্যাবহার করা যাবে।

realme Narzo 80 Lite 4G এর দাম

  • 4GB RAM + 64GB Storage – 7,299 টাকা
  • 6GB RAM + 128GB Storage – 8,299 টাকা

ভারতে realme Narzo 80 Lite 4G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভ্যানিলা মডেল 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 7,299 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 8,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 700 টাকার আমাজন ডিসকাউন্ট ভাউচার দেওয়া হচ্ছে, এর ফলে ফোনটির সার্টিং প্রাইস 6,599 টাকা হয়ে যাবে। 31 জুলাই থেকে রিয়েলমি ফোনটি Beach Gold এবং Obsidian Black কালার অপশনে সেল শুরু হবে।

realme Narzo 80 Lite 4G এর স্পেসিফিকেশন

  • 6.74″ HD+ 90Hz Display
  • UNISOC T7250 Chipset
  • 6GB RAM + 128GB Storage
  • 12GB Dynamic RAM
  • 13MP Dual Rear Camera
  • 5MP Front Camera

ডিসপ্লে

realme Narzo 80 lite 4G ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 563 নিটস পিক ব্রাইটনেস 1500: 1 কন্ট্রাস্ট রেশিও এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে।

প্রসেসর

realme Narzo 80 lite 4G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ানইউআই অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G57 MP1 GPU রয়েছে।

স্টোরেজ

ভারতের বাজারে realme Narzo 80 lite 4G ফোনটি 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 12GB ডায়নেমিক RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 18GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য realme Narzo 80 lite 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে Pulse Light সহ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

realme Narzo 80 lite 5G এবং 4G ফোনের পার্থক্য

স্পেসিফিকেশনrealme Narzo 80 Lite 5Grealme Narzo 80 Lite 4G
স্ক্রিন6.67″ HD+ 120Hz Display6.74″ HD+ 90Hz Display
প্রসেসরMediaTek Dimensity 6300UNISOC T7250
RAM6GB RAM6GB RAM
Virtual RAM12GB Dynamic RAM12GB Expandable RAM
স্টোরেজ128GB Storage128GB Storage
ব্যাক ক্যামেরা32MP Rear Camera13MP Rear Camera
ফ্রন্ট ক্যামেরা8MP Selfie Camera5MP Selfie Camera
ব্যাটারি6,000mAh Battery6,300mAh Battery
চার্জিং15W Fast Charging15W Fast Charging
রিভার্স চার্জিং6W Reverse Charging5W Reverse Charging
আইপি রেটিংIP64IP54

 

realme Narzo 80 Lite 4G মডেলটি এই ফোনের 5G মডেলের তুলনায় সস্তার পাশাপাশি এই দুটি মডেলের নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়া আরও বেশ কিছু পার্থক্য রয়েছে। ফোনটির 4G মডেলে 5G মডেলের তুলনায় বড় ব্যাটারি যোগ করা হয়েছে। একইভাবে 4G মডেলে ডিসপ্লেও 5G মডেলের তুলনায় বড়। তবে 5G মডেলে পাঞ্চ হোল ডিসপ্লে থাকলেও, 4G মডেলে ওয়াটার ড্রপ নচ স্ক্রিন দেওয়া হয়েছে।

ব্যাটারি ও ডিসপ্লে ছাড়া 4G মডেলের অন্যান্য সেগমেন্ট কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে। Narzo 80 lite 4G ফোনটির ক্যামেরা সেটআপ 5G মডেলের থেকে কম। কোম্পানির পক্ষ থেকে ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেটআপে পরিবর্তন করে, 32এমপি এবং 8এমপি থেকে কমিয়ে 13এমপি এবং 5এমপি করা হয়েছে। এই দুটি মডেলই মিলিটারি গ্রেড সার্টিফাইড। তবে Narzo 80 lite 5G ফোনটি আইপি64 রেটিং সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Narzo 80 lite 4G ফোনটি আইপি54 রেটিং রয়েছে।

realme Narzo 80 Lite 5G এর ডিটেইল

ভারতের বাজারে realme Narzo 80 Lite 5G ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 6GB RAM মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। 23 জুন থেকে এই স্মার্টফোনটি Crystal Purple এবং Onyx Black কালার অপশনে সেল শুরু হবে। উপরক্ত তথ্য অনুযায়ী ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali G57 MC2 GPU রয়েছে।

realme Narzo 80 lite 5G ফোনটিতে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে 9 5G Bands রয়েছে, ফলে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট সহ আমাজনের মাধ্যমে সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here