Home খবর Exclusive: 12GB RAM সহ লঞ্চ হবে realme Narzo 90 5G স্মার্টফোন, দেখে নিন স্টোরেজ এবং কালার মডেল ডিটেইলস

Exclusive: 12GB RAM সহ লঞ্চ হবে realme Narzo 90 5G স্মার্টফোন, দেখে নিন স্টোরেজ এবং কালার মডেল ডিটেইলস

রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে তাদের নতুন Narzo সিরিজ লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোম্পানি এখনও পর্যন্ত আকামিং realme Narzo 90 সিরিজের লঞ্চ ডেট এবং সিরিজের আসন্ন ফোনের নাম জানায়নি। তবে আমরা লঞ্চের আগেই সিরিজের realme Narzo 90 5G ফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে এক্সক্লুসিভলি জানতে পেরেছি।

আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে realme Narzo 90 5G ফোনের এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আসন্ন রিয়েলমি ফোনটি RMX5111 মডেল নাম্বার সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট বা সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে realme Narzo 90 ফোনটি ভারতের বাজারে Carbon Black (কার্বন ব্ল্যাক) এবং Victory Gold (ভিক্টরি গোল্ড) কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

কোম্পানির realme Narzo 90 5G ফোনটি 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Narzo 90 ফোনটির ভ্যানিলা মডেল 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। অন্যদিকে বাজারে এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। একইসঙ্গে realme Narzo 90 5G ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।

জানিয়ে রাখি গত এপ্রিল মাসে ভারতে রিয়েলমি তাদের ‘Narzo 80’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে realme Narzo 80x, Narzo 80 Pro, Narzo 80 Lite 5G এবং 80 Lite 4G চারটি স্মার্টফোন পেশ করা হয়েছিল। কোম্পানি আগের সিরিজে ভ্যানিলা মডেল লঞ্চ করা হয়নি, তবে এইবার কোম্পানি ভ্যানিলা Narzo 90 মডেলটি পেশ করতে চলেছে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে realme Narzo 90 5G ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।

realme Narzo 90 5G ফোনটি 6.78 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং Narzo 90 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে iPhone 17 Pro Max ফোনের ডিজাইনের মতোই 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

জানিয়ে রাখি realme Narzo 90 সিরিজের পর কোম্পানি তাদের নতুন ‘নাম্বার’ সিরিজও লঞ্চ করতে পারে। 6 জানুয়ারি realme 16 Pro সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই সিরিজের অধীনে realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। এই ফোনদুটি Snapdragon 7 সিরিজের প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনগুলিতে 144Hz রিফ্রেশ রেট সহ 1.5K OLED স্ক্রিন এবং শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।