Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme Neo 7 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই আসতে চলেছে

লঞ্চের আগেই প্রকাশ্যে এল Realme Neo 7 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, শীঘ্রই আসতে চলেছে

ফেব্রুয়ারি মাসে চীনে Realme Neo 7 SE স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে শীঘ্রই ভারতে Neo 7 ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লিকের মাধ্যমে নতুন Realme Neo 7 Pro ফোনের স্পেসিফিকেশন তথ্য শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী প্রো ফোনটি কোয়ালকম এবং মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর এবং 1.5K রেজোলিউশন সহ OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme Neo 7 Pro এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে আপকামিং ফোনের তথ্য শেয়ার করেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী নিয়ো 7 সিরিজের অধীনে দুটি মডেল পেশ করা হতে পারে।

Realme Neo 7 সিরিজের সম্ভাব্য ডিটেইলস

এর আগে চীনের MIIT সার্টিফিকেশন সাইটে নিয়ো 7 এসই ফোনটি RMX5080 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং 6,850mAh সেল ( এটি 7,000mAh হিসেবে সেল করা হতে পারে) সম্পর্কে জানা গিয়েছিল। এই ফোনটিতে সেন্ট্রাল পাঞ্চ হোল ডিসপ্লে, রাউন্ড এজ সহ বক্সি বিল্ড এবং পার্পল কালার অপশনে দেখা গিয়েছিল। অন্য কালার অপশনে লঞ্চ করা হতে পারে। ফোনটিতে Dimensity 8400-Ultra SoC চিপসেট থাকবে বলে জানা গিয়েছিল। এই ফোনটিতে 50MP Sony IMX882+2MP রেয়ার ক্যামেরা সেটআপ, 6.67-ইঞ্চির 1.5K 120Hz ফ্ল্যাট AMOLED ডিসপ্লে এবং Android 15 সফটওয়্যার যোগ করা হতে পারে।

ভারতে Realme Neo 6 SE ফোনটি CNY 1,799 অর্থাৎ প্রায় 21,100 টাকা দাম সহ Realme GT 6T নামে লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানির Neo 7 SE ফোনের প্যাটার্ন বজায় রাখতে পারে। ডিসেম্বর মাসে চীনে Realme Neo 7 ফোনটি Dimensity 9300+ SoC চিপসেট সহ CNY 2,199 অর্থাৎ প্রায় 25,800 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। RMX5061 মডেল নাম্বার সহ ফোনটি শীঘ্রই ভারত এবং গ্লোবাল বাজারে 16+1TB স্টোরেজ ভেরিয়েন্ট, NFC, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হতে পারে।