realme ভারতের বাজারে তাদের Power Days Sale শুরু করে দিয়েছে। এই সেলে কোম্পানি realme P4 Power 5G, realme P4 Pro 5G ও realme P4R 5G ফোনের দামে সুন্দর অফার দেওয়া হচ্ছে। ইউজাররা এই ফোনগুলির সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট, কুপন এবং নো কস্ট ইএমআই সহ কিনতে পারবেন। গতকাল অর্থাৎ 21 জুলাই এই সেল শুরু হয়েছে এবং চলবে আগামী 24 জুলাই 2026 পর্যন্ত। শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com এর মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে। যারা সুন্দর পারফরমেন্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনগুলি কম দামে বেশ উল্লেখযোগ্য অপশন।
realme P4 Power 5G ফোনের অফার ডিটেইলস
realme P4 Power 5G ফোনে 2,000 টাকা কুপন ডিসকাউন্ট এবং 9 মাসের নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। এই অফারে ফোনটির 8GB + 128GB মডেল 27,999 টাকা, 8GB + 256GB ভেরিয়েন্ট 29,999 টাকা এবং 12GB + 256GB মডেল 32,999 টাকার বিনিময়ে কেনা যাবে। জানিয়ে রাখি এই তিনটি ভেরিয়েন্টের সাধারণ সেলিং প্রাইস যথাক্রমে 29,999 টাকা, 31,999 টাকা এবং 34,999 টাকা।
এই ফোনটি ভারতের প্রথম 10,001mAh Titan ব্যাটারি সহ স্মার্টফোন। এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর এবং HyperVision+ AI চিপ দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে গেমিং ও মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
realme P4 Pro 5G ফোনের অফার ডিটেইলস
Power Days সেলে realme P4 Pro 5G ফোনেও 2,000 টাকা টাকা বেনিফিট এবং নো কস্ট ইএমআই অপশন দেওয়া হবে। অফারে ফোনটির 8GB + 128GB মডেল 26,999 টাকা, 8GB + 256GB ভেরিয়েন্ট 28,999 টাকা এবং 12GB + 256GB মডেল 30,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
realme P4 Pro 5G ফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর, Hyper Vision AI চিপ, 144Hz HyperGlow AMOLED 4D Curve+ ডিসপ্লে, 7000mAh Titan ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
realme P4R 5G ফোনের অফার ডিটেইলস
যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই অফারে কম দামে realme P4R 5G ফোনটি সুন্দর বিকল্প। এই ফোনে 3 মাসের নো কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে। এই ফোনটির দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। এই ফোনের 4GB + 128GB ভেরিয়েন্ট 18,999 টাকা, 6GB + 128GB মডেল 20,999 টাকা এবং 6GB + 256GB ভেরিয়েন্ট 22,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।
realme P4R 5G ফোনে 8000mAh Titan ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, 144Hz Sunlight ডিসপ্লে এবং NEXT AI সহ Google Gemini ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে।
কত দিন পাওয়া যাবে অফার?
21 জুলাই শুরু হওয়া realme Power Days সেল চলবে আগামী 24 জুলাই 2026 পর্যন্ত। সেল চলাকালীন ইউজাররা Flipkart ও realme.com এর মাধ্যমে উপরোক্ত অফার উপভোগ করতে পারবেন। যারা বড় ব্যাটারি সহ মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনগুলি কিনতে পারেন। বর্তমান প্রাইস হাইকের ট্রেন্ডে এই অফার বেশ আকর্ষণীয়।












