Realme কোম্পানি 10,000 টাকা এবং 15,000 টাকার বাজেটের 5G ফোন লঞ্চ করতে চলেছে। এই তথ্যটি Realme-এর India CEO মাধব শেঠ দিয়েছেন। এর সাথেই আশা করা হচ্ছে, যে Realme 10 ফোনটিকেও লঞ্চ করা যেতে পারে। কোম্পানি বিগতদিনে একসাথে ভারতে বহু প্রোডাক্ট লঞ্চ করেছে, প্রোডাক্ট গুলি হলো Realme Pad X থেকে শুরু করে, PC Monitor, Realme Watch 3, রিয়েলমি পেন্সিল এবং কিবোর্ড। আবার কোম্পানি আগামী দিনে কোম্পানি ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে এবং কোম্পানি একসাথে অনেক গুলি ফোন লঞ্চ করতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কোম্পানি এই বছর সস্তা 5G ফোনের মার্কেটে পদার্পণ করতে পারে।
কোম্পানি গত বছরেই 15,000 কম দামে নিজের 5G ফোন Realme 8 5G ফোনটিকে লঞ্চ করেছিল, কিন্তু 2022 সালে রিয়েলমি 10,000 টাকার কম বাজেটে ফোন পেশ করতে চলেছে। মাধব শেঠ এই তথ্যটি GSMArena-এর সাথে এক্সক্লুসিভলি জানিয়েছে। এই ফোনটিকে এই বছরের আগামী মাস গুলির মধ্যে পেশ করা যেতে পারে।
তিনি আরও বলেছেন, যে আগামী মাসে রিয়েলমি 4 নতুন প্রোডাক্ট পেশ করতে চলেছে এবং এই ফোন গুলির মধ্যে কোম্পানি সস্তা 5জি ফোনও পেশ করতে চলেছে। এই ফোন গুলির দাম 10,000 টাকা এবং 15,000 টাকার মাঝামাঝি হতে পারে। তিনি বলেছেন, যে ভারতে 5G সার্ভিস খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে। এমতাবস্থায় ইউজারদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। এর সাথেই তিনি বলেছেন, যে কোম্পানি এই বছরে কনজিউমার ডিউরেবেল সেগমেন্টে 2-3 নতুন প্রোডাক্ট পেশ করতে পারে।
এই সময়ে তিনি আরও একটি সুখবর দিয়েছেন, যে এই বছরের দ্বিতীয় ছয়মাসে স্মার্টফোন সেগ্মেন্টের প্রোডাকশনে বৃদ্ধি দেখা যাবে। কারন চিপ শর্টেজের সমস্যা প্রায় শেষ হয়ে গেছে।
তিনি নতুন ফোনের নাম সম্পর্কে কোনো তথ্যই শেয়ার করেনি, কিন্তু আশা করা হচ্ছে যে কোম্পানি খুব শীঘ্রই Realme 10 ফোনটিকে ভারতে লঞ্চ করতে পারে। কোম্পানি গত বছর রিয়েলমি 9 ফোনটিকে পেশ করেছিল এবং এই বছরে রিয়েলমি 10 সিরিজের জন্য আশা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানি এই বছরের দীপাবলিতে এই ফোনটি পেশ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









