চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme বুধবার চীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X ও বাজেট স্মার্টফোন Realme X Lite লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের এতদিনে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে।
11 জুন ভারতে লঞ্চ হবে Honor 20 সিরিজ, জেনে নিন বিশেষত্ব
অন্যান্য স্মার্টফোন কোম্পানির মতো রিয়েলমিও তাদের 5জি স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার ডেরেক বেং সংকেতের মাধ্যমে বুঝিয়েছেন কোম্পানি এবছরের শেষের দিকে তাদের 5জি স্মার্টফোন লঞ্চ করে দেবে।
এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন 855 যুক্ত হবে। আবার স্ন্যাপড্রাগন 855 চিপসেট থাকায় ফোনটির সব ফিচারই হাইএন্ড ফিচার হবে।
ফিচার ফোন ইউজারদের জন্য Airtel নিয়ে এলো একটি বিশেষ উপহার, একটি প্ল্যানেই পাওয়া যাবে সব সুবিধা
প্রসঙ্গত কোম্পানি বুধবার Realne Xও Realme X Lite লঞ্চ করেছে। কোম্পানি Realme X ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,499 (প্রায় 15,300 টাকা), 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,599 (প্রায় 16,300 টাকা) এবং সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,799 (প্রায় 18,400 টাকা) রাখা হয়েছে।
আবার Realme X Lite এরও তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,199 (প্রায় 12,200 টাকা), 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,299 (প্রায় 13,300 টাকা) এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,499 (প্রায় 15,300 টাকা) রাখা হয়েছে।
Oppo কমালো F11 Pro এর দাম, জেনে নিন নতুন দাম
এই দুটি ফোনই আগামী 20 মে থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটসহ Jingdong, Tmall, Suning Yi Shopping থেকে সেল করা হবে। তবে Realme X ভারতে কবে লঞ্চ করা হবে তা এখনই বলা সম্ভব নয়।
এই খবরটি হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করতে এখানে ক্লিক করুন
