রিয়েলমি গত বছর ভি50 সিরিজ পেশ করেছিল। এবার এই সিরিজের আপগ্রেড ভার্সন V60 সিরিজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Realme V60 এবং Realme V60s স্মার্টফোন দুটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই ফোনের প্রোমো মেটেরিয়াল প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে এই ফোনটি TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এর মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
Realme V60 এবং V60s এর প্রোমো পোস্টার (লিক)
- নীচে দেওয়া ইমেজে দেখা গেছে Realme V60 সিরিজের দুটি ফোন একইরকম দেখতে।
- লিক হওয়া প্রোমো পোস্টারের মাধ্যমে এই ফোনে 256 জিবি স্টোরেজ, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, IP64 রেটিং এবং 5000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
- লিক ফটো অনুযায়ী এই আপকামিং ফোনটি গোল্ডেন এবং গ্রিন কালার অপশনে দেখা গেছে।
Realme V60 এবং V60s এর স্পেসিফিকেশন (TENAA লিস্টিং)
- ডিসপ্লে: Realme V60 এবং Realme V60s স্মার্টফোনে 720×1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির LCD ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই দুটি ফোনেই MediaTek Dimensity 6300 SoC প্রসেসর দেওয়া হতে পারে।
- স্টোরেজ: Realme V60 সিরিজের ফোনে 4GB থেকে 12GB RAM এবং 64GB থেকে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
- ক্যামেরা: Realme V60 সিরিজের ফোনে সিঙ্গেল 32MP রিয়ার সেন্সর এবং সেলফি জন্য 8MP এর ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5000mAh বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে।
- ওজন এবং ডায়মেনশন: এই দুটি ফোনের মাপ 165.6 x 76.1 x 7.94 মিমি এবং ওজন 192 গ্রাম হবে।
- অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হতে পারে।
জানিয়ে রাখি গত বছর রিয়েলমি ভি50 সিরিজ শুধুমাত্র চীনেই লঞ্চ করা হয়েছিল, গ্লোবাল বাজারে পেশ করা হয়নি। তবে এবার কোম্পানি তাদের ভি60 সিরিজের সঙ্গে এই একই প্যাটার্ন চলবে কি না সেটি দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।











