Home খবর 12GB RAM, 65W ফাস্ট চার্জিং এবং 32MP সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme এর নতুন 5G স্মার্টফোন

12GB RAM, 65W ফাস্ট চার্জিং এবং 32MP সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme এর নতুন 5G স্মার্টফোন

গত ফেব্রুয়ারি মাসে রিয়েলমি ভারতে মিড বাজেট সেগমেন্টে তাদের ‘এক্স’সিরিজের Realme X7 এবং Realme X7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজেই Realme X7 Pro Extreme Edition নামের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। আপাতত এই ফোনটি চীনের মার্কেটে পেশ করা হয়েছে এবং মনে করা হচ্ছে আগামী দিনে ফোনটি বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও সেল করা হবে।

Realme X7 Pro Extreme Edition

কোম্পানি তাদের নতুন Realme X7 Pro Extreme Edition ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.55 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। Realme X7 Pro Extreme Edition এর স্ক্রিন কার্ভড এজ ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এই স্ক্রিন সর্বোচ্চ 1200 নিটস ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম।

Realme X7 Pro Extreme Edition অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+ চিপসেট দেওয়া হয়েছে। প্রসঙ্গত মিডিয়াটেকের এই চিপসেট ডুয়েল মোড 5G (SA / NSA) সাপোর্টেড। এই নতুন ফোনটি 8 জিবি ও 12 জিবি র‍্যামসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Realme X7 Pro Extreme Edition এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme X7 Pro Extreme Edition এ বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।।পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

মার্কেটে Realme X7 Pro Extreme Edition ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। চীনে Realme X7 Pro Extreme Edition এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 2,299 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, এর ভারতীয় দর প্রায় 25,700 টাকা। এক‌ইভাবে ফোনটির 12 জিবি র‍্যাম এবং 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,599 ইউয়ান অর্থাৎ 29,000 টাকা। কোম্পানি তাদের এই নতুন ফোনটি Castle Sky এবং Black Clever Forest কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন