আগামী 6 জানুয়ারি ভারতে Redmi 14C 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি 2025 সালের প্রথম ভারতীয় বাজারের মাধ্যমে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটিকে েগমেন্টের নাম্বার 1 5G এন্টারটেইনার বলে জানিয়েছে। এই ফোনে 5G+5G SIM সাপোর্ট পাওয়া যাবে এবং এই সস্তা ফোনে 2.5Gbps স্পীডে ইন্টারনেট ডেটা ব্যাবহার করা যাবে। এবার লঞ্চের আগেই Redmi 14C 5G ফোনের দাম লিকের মাধ্যমে প্রকাশ্যে এসে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi 14C 5G ফোনের দাম
টিপস্টার অভিষেক যাদব এক্স (টুইটার) এর মাধ্যমে Redmi 14C 5G ফোনের দাম শেয়ার করেছেন। লিক অনুযায়ী Redmi 14C 5G ফোনের MRP 13,999 টাকা হবে। এটি ফোনটির 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম। জানিয়ে রাখি বাজারে সাধারণত সমস্ত স্মার্টফোন এমআরপির চেয়ে কম দামেই সেল করা হয়। তাই Redmi 14C 5G ফোনটি 10,999 টাকা বা 11,999 টাকা দামে সেল করা হতে পারে।
Redmi 14C 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.99″ HD+ 120Hz Screen
- Qualcomm Snapdragon 4 Gen 2
- 4GB RAM + 128GB Storage
- 18W 5,160mAh battery
- 13MP Back Camera
- 5MP Front Camera
ডিসপ্লে: কোম্পানি জানিয়ে দিয়েছে Redmi 14C 5G ফোনে 6.99-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: টেনা লিস্টিং অনুযায়ী Redmi 14C 5G ফোনে 2.36GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। এখনও পর্যন্ত ফোনের চিপসেটের নাম সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি ঠিকই, তবে এতে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।
স্টোরেজ: সার্টিফিকেশন সাইটে Redmi 14C 5G ফোনটি মোট চারটি RAM ভেরিয়েন্টে দেখা গেছে। বাজারে এই ফোনের 4GB, 6GB, 8GB ও 12GB RAM মডেল লঞ্চ করা হবে এবং এর সঙ্গে ফোনটিতে 64GB, 128GB, 256GB ও 512GB storage দেওয়া হবে। তবে বিভিন্ন মার্কেটে ফোনটি আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
ব্যাটারি: টেনা সাইটে এই ফোনের ব্যাটারির রেডিট ভ্যালূ 5,060mAh বলা হয়েছে। তাই আশা করা হচ্ছে 4G মডেলের মতোই এই ফোনটিতেও 5,160mAh battery দেওয়া হবে। এর সঙ্গে ফোনটিতে 18W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
ক্যামেরা: Redmi 14C 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। টেনা লিস্টিং অনুযায়ী এতে 13MP প্রাইমারি সেন্সর এবং 0.8MP সেকেন্ডারি লেন্স যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
অন্যান্য ফিচার: টেনা লিস্টিং অনুযায়ী এই ফোনের ডায়মেনশন 171.88 x 77.78 x 8.3 মিমি এবং ওজন 212.3 গ্রাম হবে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইআর ব্লাস্টার দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।










