Home খবর 3 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হবে Redmi 15C 5G স্মার্টফোন, আমাজনে লাইভ হল মাইক্রো সাইট

3 ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হবে Redmi 15C 5G স্মার্টফোন, আমাজনে লাইভ হল মাইক্রো সাইট

চাইনিজ টেক ব্র্যান্ড Redmi অবশেষে ভারতে তাদের Redmi 15C 5G ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী আগামী 3 ডিসেম্বর, 2025 ভারতে এই ফোনটি পেশ করা হবে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে এই ফোনটি সম্পর্কে লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার স্বয়ং কোম্পানির পক্ষ থেকে Xiaomi India এবং Amazon India প্ল্যাটফর্মে এই নতুন ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইট থেকে ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

আপকামিং Redmi 15C 5G ফোনটি Amazon, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। মাইক্রো সাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন, ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং কোম্পানির “2026 সালের Bigg Boss” ট্যাগলাইন দেখা গেছে। আরও জানা গেছে কোম্পানির পক্ষ থেকে এবার প্রতিদিন এই সাইটে নতুন আপডেট দেওয়া হবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Redmi 15C 5G ফোনটি ভারতে তিনটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হবে। এই ফোনের 4GB + 128GB মডেল 12,499 টাকা, 6GB + 128GB মডেল 13,999 টাকা এবং 8GB + 128GB মডেল 14,999 টাকা দামে পেশ করা হতে পারে। ফোনটির ভারতীয় ভেরিয়েন্ট গ্লোবাল মডেলের মতোই হবে বলে জানানো হয়েছে। Android 15 বেসড HyperOS 2 সহ এই ফোনটিতে 2 OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। ফলে ফোনটি এই সেগমেন্টের একটি সুন্দর অপশন হয়ে উঠবে।

ইতিমধ্যে গ্লোবাল মার্কেটে Redmi 15C 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। ফলে আমরা এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানি। ফোনটি ভারতের বাজারেও এক‌ই ফিচার সহ পেশ করা হতে পারে।

Redmi 15C 5G ফোনটির গ্লোবাল মডেলে 6.9-ইঞ্চির HD+ IPS LCD 120Hz ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে USB-C 2.0 পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটি Midnight Black, Mint Green ও Dusk Purple কালার অপশনে পেশ করা হয়েছে।

যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি, স্টাইলিশ ডিজাইন এবং সুন্দর পারফরমেন্স চান তাদের জন্য Redmi 15C 5G ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ভারতীয় বাজারে এই আপকামিং ফোনটিকে realme C75 5G, vivo Y19s 5G এবং Samsung Galaxy M16 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

যারা 10 থেকে 15 হাজার টাকার রেঞ্জে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং 5G কানেক্টিভিটি সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Redmi 15C 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। খুব তাড়াতাড়ি এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।