Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, এনবিটিসি সাইটে হল লিস্টেড

শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, এনবিটিসি সাইটে হল লিস্টেড

খুব তাড়াতাড়ি রেডমি এবং পোকো বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনগুলি Redmi 15C এবং Poco C85 নামে পেশ করা হতে পারে। সম্প্রতি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে ফোনগুলি লিস্টেড হয়েছে, তাই এগুলি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। জানিয়ে রাখি আসন্ন C85 ফোনটি 15C ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Redmi 15C, Poco C85 NBTC এর লিস্টিং

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Redmi 15C এবং Poco C85 ফোনের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এই মডেল নাম্বারে “2507” নাম্বার থাকার জন্য, এটি এই মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।