Motorola গত মাসে ভারতীয় বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন Moto E6s লঞ্চ করেছিল। এই ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানি স্মার্ট টিভি মার্কেটে এন্ট্রি নেয় এবং তাদের নতুন টিভি রেঞ্জ পেশ করেছে। আজ আবার কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একটি নতুন ডিভাইস Motorola One Macro লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 12 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
2,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi Note 7 Pro, জেনে নিন কোথায় কিভাবে পাবেন
ডিজাইন
Motorola One Macro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের দুই সাইড বেজল লেস হলেও নিচের দিকে একটু বেশি বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপরের দিকে ছোট “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। Motorola One Macro এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে তিনটি সেন্সর ফ্ল্যাশ লাইটের সঙ্গে এক সঙ্গে আছে এবং একটি সেন্সর আলাদাভাবে আছে। ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন ফোনের ডানদিকের প্যানেলে দেওয়া হয়েছে।
স্পেসিফিকেশন
Motorola One Macro ফোনটি 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ ম্যাক্স ভিশন ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য Motorola One Macro তে মালী জি72 জিপিইউ দেওয়া হয়েছে।
ফ্লিপকার্ট সেল : কম দামে পাওয়া যাবে Gionee GBuddy ওয়ারলেস ইয়ারফোন এবং পাওয়ার ব্যাঙ্ক
কোম্পানি Motorola One Macro ফোনটি কোয়াড রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর একই অ্যাপার্চারযুক্ত অর্থাৎ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি পিডিএএফ সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য Motorola One Macro তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Motorola One Macro একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলাম ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola One Macro তে 10 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী আছে। এই ফোনটি আইপিএক্স2 রেটেড, যা একে জলের হাত থেকে বাঁঁচায়।
Microsoft নিয়ে এল বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল স্মার্টফোন, সমস্যায় পড়বে স্যামসাং
ভারতে Motorola One Macro ফোনটি 4 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি আগামী 12 অক্টোবর থেকে 9,999 টাকার বিনিময়ে শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে Motorola One Macro ফোনটি স্পেস ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









