200MP পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Redmi K100 Pro Max স্মার্টফোন, লিক হল ডিটেইলস

শাওমির সাব ব্র্যান্ড Redmi গত বছর অক্টোবর মাসে কোম্পানির ‘K90’ সিরিজের সূচনা করে Redmi K90 এবং Redmi K90 Pro Max নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। বড় ব্যাটারি সহ এই দুটি স্মার্টফোন চীনের বাজারে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশনের ফোনে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোন লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। এই সিরিজের অধীনে Redmi K100 এবং Redmi K100 Pro Max স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

চাইনিজ টিপস্টার স্মার্টপিকাচু Redmi K100 সিরিজের ডিটেইলস শেয়ার করেছেন। টিপস্টারের বক্তব্য অনুযায়ী কোম্পানি তাদের মিড রেঞ্জ স্মার্টফোনে অ্যাডভান্স ক্যামেরা হার্ডওয়্যার যোগ করবে এবং আপকামিং Redmi K100 সিরিজে 200MP ক্যামেরা ব্যাবহার করা হতে পারে। তবে এই বড় এবং শক্তিশালী ক্যামেরা লেন্স সিরিজের টপ মডেল অর্থাৎ Redmi K100 Pro Max ফোনে দেখা যেতে পারে।

লিক অনুযায়ী Redmi K100 Pro Max ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। বর্তমান Redmi K90 Pro Max ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.67 অ্যাপার্চারযুক্ত 50MP 1/1.31″ Light Fusion 950 সেন্সরের সঙ্গে 50MP 102° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল OV50M লেন্স এবং f/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 5x পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছিল।

আপকামিং Redmi K100 Pro Max ফোনে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী Redmi K100 এবং K100 Pro Max উভয় স্মার্টফোনে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon চিপসেট দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Redmi K100 ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে এবং Redmi K100 Pro Max স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 6 চিপসেট থাকতে পারে। জানিয়ে রাখি সম্প্রতি Redmi K100 ফোনটি ‘athens’ কোডনেম এবং Q11 মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। অপরদিকে K100 Pro Max ফোনের কোডনেম ‘songyuan’ এবং মডেল নাম্বার Q11X বলে জানানো হয়েছে।

Redmi K100 Pro Max ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হবে এবং গ্লোবাল মার্কেটে এই ফোনটি POCO F9 Ultra নামে রিব্র্যান্ড করে সেল করা হতে পারে। তবে এই ফোনটি বাজারে আসার এখনও দেরি আছে। প্রথমে Redmi K100 সিরিজ লঞ্চ করা হবে এবং এর কয়েক মাস পরে POCO F9 সিরিজ পেশ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here