পোল্যান্ডের বাজারে Redmi তাদের Note 15 সিরিজের অধীনে 5G মডেলের পাশাপাশি Redmi Note 15 4G এবং Redmi Note 15 Pro 4G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই 4G স্মার্টফোনদুটি ইউজারদের জন্য দারুণ অপশন হতে চলেছে। এই স্মার্টফোনদুটিতে অসাধারণ পারফরমেন্স, শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 LTE স্মার্টফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 15 LTE স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Note 15 Pro LTE স্মার্টফোনটির স্ক্রিনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন এবং IP65 রেটিং রয়েছে। উভয় স্মার্টফোনেই 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে অসাধারণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যায়। এছাড়া স্মার্টফোনটি স্লিম এবং হালকা ডিজাইন সহ পেশ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Redmi Note 15 4G স্মার্টফোনটিতে Helio G100 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। তবে Note 15 Pro 4G স্মার্টফোনে Helio G200 Ultra প্রসেসর রয়েছে। উভয় স্মার্টফোনই 8GB RAM এবং UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনদুটির ব্যাটারির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। একইভাবে Note 15 LTE স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 33W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে Pro স্মার্টফোনটিতে 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং 45W চার্জিং ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য Note 15 LTE স্মার্টফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। তবে Note 15 Pro LTE স্মার্টফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর রয়েছে। এতে 4x অপটিক্যাল জুম এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য Note 15 LTE স্মার্টফোনটিতে 20MP ক্যামেরা এবং Pro স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Redmi এর স্মার্টফোনদুটি HyperOS 2 এবং Android 15 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনদুটিতে Google Gemini এবং বিভিন্ন AI-ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে উভয় স্মার্টফোনেই 4G LTE, Wi-Fi, Bluetooth, NFC, GPS, Galileo, GLONASS, BeiDou এবং USB-C সাপোর্ট করে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Note 15 LTE স্মার্টফোনটিতে IP64 রেটিং এবং Pro LTE স্মার্টফোনটিতে IP65 রেটিং যোগ করা হয়েছে। একইসঙ্গে অসাধারণ ডিউরেবিলিটি পাওয়া যায়।
পোল্যান্ডে Note 15 LTE স্মার্টফোনটির 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,099 PLN অর্থাৎ প্রায় 27,459 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro LTE স্মার্টফোনটির 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,499 PLN, অর্থাৎ প্রায় 37,449 টাকা রাখা হয়েছে। একইভাবে Pro স্মার্টফোনটি Black, Glacier Blue, Titanium এবং Note 15 LTE মডেলটি Purple (এক্সক্লুসিভ) কালার অপশনে পেশ করা হয়েছে। পোল্যান্ডে আগামী 18 ডিসেম্বর থেকে স্মার্টফোনদুটির সেল শুরু হবে।
যারা প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, নতুন সফটওয়্যার, বড় ব্যাটারি ও ভালো ক্যামেরার পাশাপাশি 4G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi Note 15 এবং Note 15 Pro 4G স্মার্টফোনদুটি ভালো অপশন হতে পারে। পোল্যান্ডের ইউজাররা স্মার্টফোনদুটি কিনতে পারেন।
