7000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে, IP69K রেটিং সহ চীনে লঞ্চ হল REDMI Note 15 Pro এবং  Note 15 Pro+ স্মার্টফোন

হোম মার্কেট চীনে শাওমি তাদের নোট সিরিজে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে নতুন Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। কোম্পানি উভয় ফোনে মিড রেঞ্জে সুন্দর স্পেসিফিকেশন যোগ করে ইউজারদের জন্য আপডেটেড নোট স্মার্টফোন পেশ করতে চেয়েছে এবং নতুন ফিচারের মাধ্যমে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে। এই স্মার্টফোনদুটিতে 7000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে, IP69K রেটিং, 50MP রেয়ার, 32MP সেলফি ক্যামেরা, 90ওয়াট ফাস্ট চার্জিঙের মতো বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে। 

Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus 5G স্মার্টফোনে 6.83 ইঞ্চির 120Hz কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 3200 নিটস পিক ব্রাইটনেস, Dolby Vision, HDR10+, 12-বিট কালার ডেপ্থ,  3840Hz হাই ফ্রিকোয়েন্সি, PWM ডিমিং এবং DC ডিমিং এর মতো ফিচার সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনদুটিতে  Xiaomi Dragon Crystal Glass প্রোটেকশন যোগ করা হয়েছে। 

প্রসেসিঙের জন্য বিশ্বের প্রথম Redmi Note 15 Pro+ স্মার্টফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রথম কোম্পানি তাদের নোট সিরিজে আইস-সিল্ড সার্কুলেটিং পাম্প যোগ করা হয়েছে, এতে 5954mm² পর্যন্ত থার্মাল কান্ডাক্টিভিটি পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টফোনটিতে Xiaomi Pascal T1S সিঙ্গেল ইনহ্যান্সমেন্ট চিপ দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর যোগ করা হয়েছে। উভয় স্মার্টফোন Android 15 এবং Xiaomi HyperOS 2 সহ কাজ করে। 

Redmi Note 15 Pro+ স্মার্টফোনটির রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.5X জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Note 15 Pro স্মার্টফোনে 20MP এবং Note 15 Pro+ স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। 

পাওয়া ব্যাকআপের জন্য উভয় স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Note 15 Pro+ স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং এবং +22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। একইভাবে Note 15 Pro স্মার্টফোনটি 45W ফাস্ট চার্জিং এবং +22.5W রিভার্স চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus 5G স্মার্টফোনে IP66+ IP68+IP69+IP69K রেটিং যোগ করা হয়েছে। অর্থাৎ স্মার্টফোনদুটি হাই টেম্পারেচার এবং হাই প্রেশার ওয়াটার জেট থেকেও সুরক্ষিত থাকবে। 

স্মার্টফোনদুটিতে 17টি আলাদা আলদা এয়ারটাইট স্ট্রাকচারাল কম্পোনেন্ট রয়েছে এবং এটি TUV SUD ফাইভ-স্টার লং-টার্ম ওয়াটারপ্রুফ কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে। স্মার্টফোনদুটির ব্যাক প্যানেল আল্ট্রা-টাফ ফাইবারগ্লাস দিয়ে তৈরি, এর পাশাপাশি 2 মিটার উচ্চতা থেকে 50 বার গ্রানাইট ড্রপ টেস্ট পাস করেছে। এই প্রথম নোট সিরিজের প্লাস মডেলটিতে Satellite Messaging Edition পাওয়া যাবে। অর্থাৎ স্মার্টফোনটিতে Beidou স্যাটেলাইট ম্যাসেজিং সাপোর্ট করবে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও এমারজেন্সি ম্যাসেজ পাঠাতে  পারবে। এছাড়া স্মার্টফোনটিতে 1115mm সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, এতে 400% পর্যন্ত লাউডস্পিকার উপভোগ করা যাবে। এর পাশাপাশি স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং USB-C অডিওর মতো বিভিন্ন ফিচার রয়েছে। 

Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus 5G স্মার্টফোনগুলো Midnight Black, Cedar White, Sky Blue এবং Cloud Purple এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Redmi Note 15 Pro স্মার্টফোনের 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 18,200 টাকা, 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,699 ইউয়ান অর্থাৎ প্রায় 20,600 টাকা এবং 12GB+512GB স্টোরেজ অপশনের দাম 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 23,000 টাকা রাখা হয়েছে। অন্যদিকে টপ Redmi Note 15 Pro+ মডেলের 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,999 ইউয়ান অর্থাৎ প্রায় 24,300 টাকা, 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 26,700 টাকা, 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2,399 ইউয়ান অর্থাৎ প্রায় 29,100 টাকা এবং বিশেষ Satellite Edition মডেলের  16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2,499 ইউয়ান অর্থাৎ প্রায় 30,400 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 

Redmi Note 15 Pro সিরিজ মূলত ডিউরেবল ডিজাইন, 7000mAh ব্যাটারি, স্যাটেলাইট ম্যাসেজিং সাপোর্ট, দারুণ পারফরমেন্স, ক্যামেরা এবং ড্রপ রেজিস্টেন্ট বডির দৌলতে ইউজারদের মন জয় করবে। এই প্রাইস রেঞ্জে এত কিছু সত্যিই প্রশংসনীয়। এখনও পর্যন্ত শুধুমাত্র চীনের বাজারে স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ও অন্যান্য বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তাই ইউজাররা এই স্মার্টফোনগুলির অপেক্ষা করতে পারেন। অন্যদিকে চীনে যেসব ইউজাররা মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন খুজছেন, সেইসব ইউজারদের জন্য স্মার্টফোনগুলি একটি দারুণ অপশন হবে। তবে এই স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে উপস্থিত realme 15 সিরিজ, iQOO Neo 10 এবং Samsung Galaxy M56 5G স্মার্টফোনগুলি রয়েছে। এই তিনটি স্মার্টফোনেই 25 থেকে 30 হাজার টাকার রেঞ্জে সুন্দর স্পেসিফিকেশন পাওয়া যাবে এবং বেসিক থেকে হেভি সব ধরনের পারফরমেন্সেই ইউজারদের খুশি করতে সক্ষম হবে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here