9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi Note 17 সিরিজের নতুন স্মার্টফোন, লিক হল ডিটেইলস

Redmi তাদের Note সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। সম্প্রতি কোম্পানি চীনের বাজারে তাদের Redmi 17C 4G ফোনটি লঞ্চ করেছিল। এবার নতুন লিকের মাধ্যমে Redmi Note 17 সিরিজের আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি জুলাই মাসের দিকে একটি নতুন মিড-বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করতে পারে। আপকামিং ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9,000mAh ব্যাটারি হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

থাকতে পারে 9,000mAh ব্যাটারি এবং 1.5K ডিসপ্লে

লিক অনুযায়ী Redmi এর নতুন মিড-রেঞ্জ ফোনটিতে বেসিক ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের ক্ষেত্রে বেশি নজর দেওয়া হতে পারে। এই ফোনে প্রায় 9,000mAh ব্যাটারি, 1.5K ফ্ল্যাট ডিসপ্লে, হাই-ভলিউম ডুয়েল স্পিকার এবং দুর্দান্ত মজবুতির জন্য ফ্ল্যাগশিপ লেভেল ওয়াটার অ্যান্ড ড্রপ রেজিস্টেন্স থাকবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি।

Snapdragon 6 Gen 5 প্রসেসর

টিপস্টার জানিয়েছেন আপকামিং রেডমি ফোনে Qualcomm এর Snapdragon 6-সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি, তবে এই ফোনটিতে Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি গত মে মাসে Snapdragon 6 Gen 5 প্রসেসর পেশ করার সময় Qualcomm জানিয়ে দিয়েছিল, এই চিপসেট সহ স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে Redmi অন্যতম হতে চলেছে। তাই আপকামিং Redmi Note 17 সিরিজের খেরে নতুন প্রসেসর ব্যাবহার করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

হতে পারে 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভবিষ্যতে Redmi আরও বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ তাদের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 17 Pro Max নামে আসন্ন স্মার্টফোনটি 10,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ফোনটি জুলাই মাসে নয়, বরং আগস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে চীনের বাজারে পেশ করা হতে পারে। এরপর পরবর্তী সময়ে অন্যান্য বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে।

30 জুন লঞ্চ হবে Redmi K90 Ultra স্মার্টফোন

এই মাসেই Redmi তাদের K-সিরিজের নতুন Redmi K90 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 30 জুন Redmi K90 Ultra ফোনটি পেশ করা হবে। এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলেও জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8,500mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং এবং ইনবিল্ট এয়ার-কুলিং ফ্যান সিস্টেম ফিচার দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি Redmi এর পক্ষ থেকে Note 17 সিরিজের নতুন স্মার্টফোনের সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here