Home খবর 10000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 6 Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

10000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 6 Max স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Redmi তাদের Turbo সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তাদের Redmi Turbo 6 সিরিজের অধীনে Turbo 6 এবং Turbo 6 Max ফোনদুটি পেশ করতে পারে। এবার টিপস্টার Digital Chat Station আপকামিং Redmi ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। টিপস্টার এখনও পর্যন্ত ফোনের নাম জানায়নি। তবে লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ফিচার অনুযায়ী আপকামিং ফোনটি Redmi Turbo 6 Max নামে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 6 Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi এর আপকামিং মিড রেঞ্জে কোনগুলি MediaTek Dimensity 9500s প্রসেসর সহ পেশ করা হতে পারে। যদিও টিপস্টারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি। তবে লিক রিপোর্ট Redmi Turbo 6 সিরিজের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।

DCS এর বক্তব্য অনুযায়ী 3nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600M চিপসেট আপাতত একটি ফ্ল্যাগশিপ মিড-সাইজ মডেলের জন্য রিজার্ভ রয়েছে। তাই এই নতুন Redmi ফোনে আলাদা পজিশনিং সহ Dimensity 9500s ব্যাবহার করা হবে বলে আশা করা হচ্ছে।

লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার জানিয়েছেন ফোনটিতে 10,000mAh এর চেয়ে বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। আগের রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনটি 10,000mAh ব্যাটারি সহ টেস্ট করা হয়েছিল। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য আপকামিং ফোনটি ডিজাইন করা হচ্ছে।

Redmi Turbo 6 Max ফোনটির ডিসপ্লে সম্পর্কে লিক থেকে জানা গেছে। তবে আসন্ন ফোনের ডিসপ্লে সংক্রান্ত ডিটেইলস প্রকাশ হয়নি। তবে একজন ইউজার DCS এর থেকে এই ফোনে 6.9-ইঞ্চি বা প্রায় 7-ইঞ্চির প্যানেল দেওয়া হবে কি না জানতে চাইলে টিপস্টার জানিয়েছেন এই ফোনটিতে ইউজারদের চাহিদা মতো বড় ডিসপ্লে থাকতে পারে।

আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনে 7-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে মেটাল মিড ফ্রেম, IP68/IP69 রেটিং এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 6 Max ফোনটিতে কিছুটা সিম্পল রেয়ার ডিজাইন দেওয়া হতে পারে। এই ফোনে মিনিমালিস্ট ডুয়েল ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া ক্যামেরা মডিউলে হরিজেন্টাল লেআউট ব্যাবহার করা হতে পারে।

Redmi Turbo 6 সিরিজের স্ট্যান্ডার্ড মডেল Turbo 6 ফোনের সঙ্গে Turbo 6 Max ফোনটিও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে দুটি ফোনের স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য দেখা যাবে।

জানুয়ারি মাসে হতে পারে লঞ্চ

আগের রিপোর্টের মাধ্যমে Redmi Turbo 6 Max ফোনের লঞ্চ সম্ভাব্য ডিটেইলস জানানো হয়েছিল। আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিংক হিসাবে মনে করা উচিৎ। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে 10,000mAh এর চেয়েও বেশি ব্যাটারি, প্রায় 7 ইঞ্চির 2K OLED ডিসপ্লে এবং Dimensity 9500s প্রসেসর সহ Redmi Turbo 6 Max ফোনটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।