গত বছর অর্থাৎ 2019 সালে নভেম্বর মাসে চীনের উহান শহরে করোনা ভাইরাস সংক্রমনের সূচনা হয়েছিল। বর্তমানে চীনের গন্ডি পেরিয়ে গোটা বিশ্ব এই ভাইরাসের প্রকোপে বিধ্বস্ত হয়ে পড়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের ভয়াবহতা বিচার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার ভারতে 21 দিনের জন্য লক ডাউন করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এই মহামারির সময়ে দেশের অন্যতম টেলিকম অপারেটর কোম্পানি রিলায়েন্স জিওর পক্ষ থেকে MyJio App এ একটি নতুন ফিচার যোগ করা হয়েছে।
এই নতুন ফিচারের সাহায্যে ইউজাররা করোনা সংক্রমণের বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। মাই জিও অ্যাপের এই ফিচারটি কোম্পানি ‘Corona Virus And Tool’ নামে পেশ করেছে। ফোনের মাই জিও অ্যাপ ওপেন করে হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে এই টুল অ্যাক্সেস করা যায়। এই অপশনে ক্লিক করলে ইউজাররা একটি ম্যাসেজ দেখতে পাবেন।

এতে লেখা আছে, “করোনা ভাইরাস (COVID-19) একটি সংক্রামক রোগ যা এমন এক ধরনের নতুন ভাইরাসের আক্রমণে সৃষ্টি হয় যা এর আগে কখনও মানবদেহে দেখা যায়নি। দয়া করে নিচে দেওয়া অপশনের সাহায্যে এবিষয়ে জানুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।’
ইউজারদের এই অ্যাপে এমন অপশন দেওয়া হচ্ছে যেখানে তারা জানতে পারবেন কোন কোন সংক্রমণ থাকলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং কোন কোন লক্ষণ সাধারণ জ্বর বা ফ্লুয়ের। নিচের ছবিগুলির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাদের করোনা ভাইরাসে আক্রান্ত কি না জানার জন্য কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে।
এই প্রক্রিয়ায় অত্যন্ত সাধারণ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যেমন ইউজারের উল্লিখিত ব্যাক্তির বয়স কত, তিনি সাম্প্রতিককালে বিদেশে গিয়েছিলেন কি না, সর্দি কাশি আছে কি না ইত্যাদি। সবশেষে জানা যাবে সেই ব্যাক্তির COVID-19 এর ঝুঁকি কতটা।
এরপর ‘টেস্ট সেন্টার’ অপশনে ট্যাপ করলে সম্পূর্ণ ঠিকানাসহ গোটা দেশের সবকটি টেস্ট সেন্টার সম্পর্কে জানা যাবে। এই টুলে সব মিলিয়ে করোনা ভাইরাস চেক ও টেস্ট সেন্টারের লিস্টের সঙ্গে স্ট্যাটিসঠিকস, হেল্পলাইন ও FAQ এর মতো অপশন আছে।
বিঃ দ্রঃ আপনার ফোনে মাই জিও অ্যাপ না থাকলে এই লিঙ্কে ক্লিক করে করোনা ভাইরাসের লক্ষণ চেক করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












