Home টপ সংগ্রহ Jio এর এই 6 টি প্ল্যানে পাবেন প্রতিদিন 1.5GB ডেটা, জেনে নিন দাম এবং ভ্যালিডিটি

Jio এর এই 6 টি প্ল্যানে পাবেন প্রতিদিন 1.5GB ডেটা, জেনে নিন দাম এবং ভ্যালিডিটি

Reliance Jio এর এমন 6টি প্ল্যান আছে যেখানে প্রতিদিন 1.5GB ডেটার সুবিধা পাওয়া যায়। এই 6টি প্ল্যানের দাম হল 119 টাকা, 199 টাকা, 239 টাকা, 479 টাকা, 666 টাকা, এবং 2545 টাকা। এই সবকটি Jio প্রিপেইড প্ল্যানে আপনারা Jio TV এবং Jio সিনেমার সাবস্ক্রিপশন পাবেন। আরও পড়ুন: WhatsApp এবং Google Map এ লোকেশন শেয়ার করা খুবই সহজ, জেনে নিন উপায়

Jio Daily 105GB Data Plans

Jio এর 119 টাকার প্ল্যান

এই প্ল্যানটি হল Jio এর সবথেকে লো বাজেট রিচার্জ প্ল্যান যেখানে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 14 দিন। এই প্ল্যানে ডেটা ছাড়াও আনলিমিটেড কলিং এবং মোট 300 টি SMS এর সুবিধা রয়েছে। এই প্ল্যানে আপনারা মোট 21GB ডেটা পাবেন।

Jio এর 199 টাকার প্ল্যান

Jio এর 199 টাকার প্ল্যানে 1.5GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 23 দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর পাশাপাশি প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে মোট 34.5GB ডেটা পাওয়া যায়। আরও পড়ুন: তুষারময় রাস্তায় ছুটতে দেখা গেল Xiaomi এর প্রথম ইলেকট্রিক গাড়িকে, লুক ও ফিচারে সবাইকে হারিয়ে দেবে!

Jio এর 239 টাকার প্ল্যান

Jio এর এই প্ল্যানটির মোট ভ্যালিডিটি 28 দিন। অন্যান্য প্ল্যানগুলির মতো এই প্ল্যানেও আপনারা প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানে ইউজাররা মোট 42GB ডেটা পাবেন।

Jio এর 479 টাকার প্ল্যান

Jio এর এই প্ল্যানটির ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন যেখানে আপনারা মোট 84GB ডেটা পাবেন। আরও পড়ুন: 35 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে OnePlus 11R স্মার্টফোন, পাবেন 16GB RAM + 512GB স্টোরেজ

Jio এর 666 টাকার প্ল্যান

Jio এর 666 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে আপনারা প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। ইউজাররা মোট 126GB ডেটা পাবেন। এছাড়াও আপনারা এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাবেন।

Jio এর 2545 টাকার প্ল্যান

যারা একটি বার্ষিক প্ল্যানের সন্ধান করছেন, এই প্ল্যানটি তাদের জন্য বেশ ভালো। এই প্ল্যানটির ভ্যালিডিটি 336 দিন। এই প্ল্যানেও আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাওয়া যাবে। আরও পড়ুন: তবে কি Mahindra-কে ভয় পেল TATA? XUV400 EV লঞ্চ হতেই কমে গেল Nexon Electric ের দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন