গেমিং সেগমেন্টে রিয়েলমি ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। গত বছর নারজো সিরিজ লঞ্চের মধ্য দিয়ে কোম্পানি গেমিং ফোনের সূচনা করেছে। এবার পালা হাইএন্ড গেমিং ফোনের। খবর পাওয়া গেছে আগামী 4 মার্চ চীনে Realme GT 5G লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন লিক ও রিপোর্ট অনুযায়ী এই ফোনটি একটি অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন হতে চলেছে। গত কয়েক মাসে ফোনটি সম্পর্কে বহু লিক অনলাইনে পাওয়া গেছে। আমরা সেই সব লিকের ওপর ভিত্তি করে জানানোর চেষ্টা করেছি ফোনটি কেমন হবে।
Realme GT 5G এর স্পেসিফিকেশন
আগামী 4 মার্চ চীনে একটি বড় ইভেন্টের মঞ্চে রিয়েলমি তাদের আগামী Realme GT 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। এই কথা কোম্পানি চীনের সোশ্যাল মিডিয়া ওয়েইবোর মাধ্যমে জানিয়েছে।
ডিজাইন ও ডিসপ্লে
এই ফোনে লেদার ফিনিশ ব্যাক প্যানেল দেখা যেতে পারে। কয়েক দিন আগের লিক হওয়া ছবিতে এই ফোনে হলুদ রঙের প্যানেলের ওপর কালো রঙের চওড়া দাগ দেখা গেছে, যা যথেষ্ট প্রিমিয়াম লুক দিচ্ছে। ফোনটি দেখতে যথেষ্ট স্মার্ট লেগেছে।
আরও পড়ুন: 2022 এই আসতে পারে বিশ্বের প্রথম Flying Car, বিশেষত্ব দেখে অবাক হতে হয়
কোম্পানি তাদের Realme GT 5G ফোনটি 6.8 ইঞ্চির বড় মাপের স্ক্রিনের সঙ্গে লঞ্চ করতে পারে। এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। খবর পাওয়া গেছে এতে 160 হার্টস রিফ্রেশরেটযুক্ত ওএলইডি প্যানেল দেওয়া হবে এবং এটি HDR10 কম্পেটিবল হবে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 2কে হতে পারে।
হার্ডওয়্যার
ডিসপ্লে ও ডিজাইনের মতোই হার্ডওয়্যারের ক্ষেত্রেও এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। লিক থেকে জানা গেছে Realme GT 5G এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা Qualcomm Snapdragon 888 চিপসেটে রান করা স্মার্টফোন হতে চলেছে। প্রসঙ্গত আজকের দিনে দাঁড়িয়ে স্ন্যাপড্রাগন 888 অন্যতম সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেটের মধ্যে একটি। তাই গেমারদের জন্য এটি আরও আকর্ষণীয় হতে চলেছে। 2.84 ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে এই চিপসেট 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এই ফোনে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। উল্লেখ্য, এই ফোনে মেমরি কার্ডের অপশন থাকবে না।
আরও পড়ুন: অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি
ক্যামেরা
Realme GT 5G এর ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে আগে জানা গিয়েছিল, এতে চারটি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। তবে কয়েক দিন আগের লিক হওয়া পোস্টারে ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তাই মনে করা হচ্ছে এতে তিনটি ক্যামেরা হেন্সরই পাওয়া যাবে। উল্লেখ্য সমস্ত লিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের কথা বলা হয়েছে। এছাড়া বাকি দুটি সেন্সর 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও একটি টেলিফোটো লেন্স হতে পারে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
সফটওয়্যার ও নেটওয়ার্ক
এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। এর সঙ্গে রিয়েলমি ইউআই 2 দেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হচ্ছে তাই খুব স্বাভাবিক ভাবেই এটি একটি 5জি ফোন হবে। এতে অ্যাডভান্স ওয়াইফাই ও ব্লুটুথ 5.0 দেখা যেতে পারে।
আরও পড়ুন: Vivo কমিয়ে দিয়েছে 32MP ক্যামেরাযুক্ত Vivo V20 SE এর দাম, এখন থেকে বেচা হবে নতুন দামে
ব্যাটারী
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। এই ফোনটি 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড হওয়ার সম্ভাবনা আছে।
দাম
আপকামিং Realme GT 5G ফোনটি 35 হাজার টাকা থেকে 40 হাজার টাকার মধ্যবর্তী দামে পেশ করা হতে পারে। স্পেসিফিকেশন দেখে বলাই যায় এই বাজেট রেঞ্জে এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন।
সমস্যায় পড়বে…
Realme GT 5G এর স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি বেশ কিছু ডিভাইসকে কড়া প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে। OnePlus 9 সিরিজ ও Xiaomi Mi 10T Pro এর মতো ফোনের জন্য এটি একটি বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












