স্যামসাং দীর্ঘদিন ধরে আবার ভারতে এক নাম্বার হওয়ার জন্য লড়াই করে চলেছে। কোম্পানি প্রতিটি বাজেটে স্মার্টফোন লঞ্চ করছে এবং কম দামে ভালো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। গত কয়েক মাসে কোম্পানি তাদের উদ্দেশ্যে যথেষ্ট সফলতাও পেয়েছে এবং একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে কোম্পানির ফ্যান ফলোয়িং। কম দামের স্মার্টফোন পছন্দ করা ইউজারদের জন্য কোম্পানি দুটি সস্তা স্মার্টফোন তৈরি করছে যা Samsung Galaxy A02 এবং Samsung Galaxy M02 নামে পেশ করা হবে।
আরও পড়ুন: Samsung এর পূজা উপহার, এখন আরও সস্তা 6000mAh4 ব্যাটারীযুক্ত Samsung Galaxy M21
কিছু দিন আগেও লিকের মাধ্যমে Samsung Galaxy A02 এবং Samsung Galaxy M02 এর নামের সঙ্গে এদের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই ফোনদুটি কবে লঞ্চ হবে সেবিষয়ে কিছু জানা যায়নি তবে একটি নতুন রিপোর্ট অনুযায়ী স্যামসাঙের এই আগামী ফোনদুটি সার্টিফিকেশন সাইট ব্লুটুথ এসআইজিতে লিস্টেড করা হয়েছে।
ব্লুটুথ সার্টিফিকেশন সাইটের এই লিস্টিং 10 অক্টোবর করা হয়েছে। এখানে একটি সার্টিফিকেশনের মধ্যেই দুটি ফোনকে রাখা হয়েছে। এর মধ্যে SM-A025F মডেল নাম্বারটি Samsung Galaxy A02 এর এবং Samsung Galaxy M02 এর মডেল নাম্বারটি SM-M025F বলে মনে করা হচ্ছে। ওয়েবসাইটে ফোনদুটির কোনো স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই বলা হয়নি তবে এই সার্টিফিকেশনের পর আশা করা হচ্ছে কোম্পানি শীঘ্রই ফোনদুটি লঞ্চ করা হবে।
আরও পড়ুন: আবার হতাশ Jio ইউজার্স, 33 টাকা দাম বাড়ল জনপ্রিয় প্ল্যানের
সম্ভাব্য স্পেসিফিকেশন
কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও Samsung Galaxy A02 ফোনটি দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে যা ওয়ান ইউআইতে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। লিস্টিঙে আরও বলা হয়েছে এই ফোনটি 2 জিবি র্যামযুক্ত হবে এবং এতে অ্যাড্রিনো 506 জিপিইউ থাকবে।
লিক অনুযায়ী Samsung Galaxy A02 ফোনটি 5.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,500 এমএএইচের ব্যাটারী থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
