আবার হতাশ Jio ইউজার্স, 33 টাকা দাম বাড়ল জনপ্রিয় প্ল‍্যানের

টেলিকম সেক্টরে সবচেয়ে বড় ও জনপ্রিয় কোম্পানি রিলায়েন্স জিও বিগত কিছু সময় ধরে তাদের গ্ৰাহকদের কিছুটা যেন ঝটকাই দিয়ে চলেছে। এই বছরই কোম্পানি তাদের বেশ কয়েকটি অত‍্যন্ত জনপ্রিয় প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এবার খবর পাওয়া গেছে কোম্পানির 222 টাকা দামের প্ল‍্যানের দাম 33 টাকা বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই বছর জুন মাসে ইউজারদের জন্য নতুন Disney+ Hotstar VIP অ্যাড অন প‍্যাক হিসেবে এই প্ল‍্যানটি লঞ্চ করা হয়েছিল।

এই প্ল‍্যানটির জায়গায় একটি নতুন প্ল‍্যান দেখা গেছে যার দাম 255 টাকা। এসব দেখেশুনে মনে করা হচ্ছে কোম্পানি অঘোষিত ভাবে তাদের 222 টাকা দামের প্ল‍্যানটির বেনিফিট অপরিবর্তিত রেখে দাম 33 টাকা বাড়িয়ে দিয়েছে। এই প্ল‍্যানে ফ্রিতে IPL দেখার জন্য Disney+ Hotstar VIP এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছিল।

MyJio অ্যাপে নতুন দামের সঙ্গে এই স্পেশাল ট‍্যারিফ দেখা গেছে। ইউজারদের এখন থেকে বেশি দাম দিয়ে এই প্ল‍্যানটি রিচার্জ করতে হবে। জিওর এই প্রিপেইড প্ল‍্যানে 15 জিবি হাই স্পীড আনলিমিটেড 4জি ডেটা পাওয়া যায়। এই ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমে 64Kbps হয়ে যায়।

এই প্ল‍্যানে এক বছরের Disney+ Hostar VIP এর ফ্রি সাবস্ক্রিপশন ও ডেটা ছাড়া অন্য কোনো বেনিফিট পাওয়া যায় না। আসলে এটি একটি অ্যাড অন প্ল‍্যান, যা ইউজার তাদের বর্তমান প্ল‍্যানের সঙ্গে উপভোগ করা যাবে।

জানিয়ে রাখি কয়েক দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI তাদের লেটেস্ট রিপোর্টে এই বছরের তৃতীয় কোয়ার্টারের প্রথম মাসের হিসেবনিকেশ শেয়ার করেছে যেখানে সমস্ত টেলিকম কোম্পানির ইউজার বেস সম্পর্কে বলা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী এই বছরের জুলাই মাসে রিলায়েন্স জিওর ইউজার বেস 40 কোটি পেরিয়ে গেছে। এত বড় মাইল স্টোন আজ পর্যন্ত ভারতের কোনো টেলিকম কোম্পানি পেরোতে পারেনি। সেই অর্থে রিলায়েন্স জিও 40 কোটি সাবস্ক্রাইবার পাওয়া দেশের প্রথম কোম্পানি।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে জিও 35 লক্ষের‌ও বেশি নতুন গ্ৰাহক পেয়েছে। এই নতুন ইউজারদের সংখ্যা যোগ করেই কোম্পানির মোট গ্ৰাহক 40 কোটি পেরিয়েছে। এক‌ই সঙ্গে ভারতের টেলিকম সেক্টরে জিওর মার্কেট শেয়ার বেড়ে 35 শতাংশ হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here