ভারতে লো বাজেটের স্মার্টফোনের জন্য বিখ্যাত Samsung Galaxy ‘A’ সিরিজ। তবে এমনটাও নয় যে এই সিরিজে কোন মিড বাজেট ফোন আসে নি, কারণ Samsung Galaxy A73, Galaxy A53 5G এবং Galaxy A52s 5G এর মতো ডিভাইসগুলি মিড বাজেটে নিজেদেরকে হিট বলে প্রমাণ করেছে। লো বাজেট স্মার্টফোন হিসেবে Galaxy A03 মার্কেটে প্রচুর সেল হয়েছে।এই Samsung স্মার্টফোনটি Galaxy A03-এর আপগ্রেড ভার্সন, যা Samsung Galaxy A04 নামে টেক মার্কেটে প্রবেশ করেছে।
Samsung তাদের এই Galaxy A04 স্মার্টফোনটি আন্তর্জাতিক ভাবে লঞ্চ করার ঘোষণা করেছে। যদিও কোম্পানি এখনও এই মোবাইল ফোনের দাম প্রকাশ করেনি। তবে রিপোর্ট অনুযায়ী এই ডিভাইসটি €169 থেকে সেল জন্য পাওয়া যেতে পারে, যা ভারতীয় মূল্যে প্রায় 13,400 টাকা হবে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল এর জন্য পাওয়া যেতে পারে , যার মধ্যে 4 GB RAM + 32 GB স্টোরেজ, 6 GB RAM + 64 GB স্টোরেজ এবং 8 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে।
Samsung Galaxy A04 এর স্পেসিফিকেশন
Samsung Galaxy A04 স্মার্টফোনটি একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। ফোনটির স্ক্রিন একটি এলসিডি প্যানেলে তৈরি, যেটিকে কোম্পানি ইনফিনিটি ভি ডিসপ্লে নামে নাম দিয়েছে। এই Samsung ফোনের ডায়মেনশন হল 164.4 x 76.3 x 9.1mm এবং এর ওজন 192 গ্রাম।
Samsung Galaxy A04 Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা Samsung OneUI Core 4.1-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই ফোনে অক্টা-কোর প্রসেসর এর সাথে Samsung -এর নিজস্ব Exynos 850 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল হবে যা 8 GB পর্যন্ত RAM মেমরি এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A04 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে, LED ফ্ল্যাশ ও F / 1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর রয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করে। একই সঙ্গে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy A04 একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE সাপোর্ট করে। 3.5mm জ্যাক সহ এই মোবাইলে বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটি একটি 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে। Samsung Galaxy A04 স্মার্টফোনটি সাদা, কালো, সবুজ এবং কপার এই চারটি কালার অপশনে মার্কেটে এন্ট্রি নিয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











