Home খবর Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল Samsung Galaxy A07 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Geekbench লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল Samsung Galaxy A07 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Samsung তাদের কম দামে আপকামিং Galaxy A07 5G ফোনের জন্য শিরোনামের শীর্ষে রয়েছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের পারফরমেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। জানিয়ে রাখি এর আগে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। একইসঙ্গে লিক ডিটেইলস জানা গেছে। খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy A07 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

গীকবেঞ্চ সাইটে এই ফোনটি SM-A076B মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টিপস্টার অভিষেক যাদব এই লিস্টিং স্পট করেছেন। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy A07 5G ফোনটি OpenCL টেস্টে 1,361 স্কোর পেয়েছে, এটি মূলত ফোনের GPU পারফরমেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করতে সাহায্য করে। লিস্টিঙে অক্টা-কোর CPU কনফিগারেশন দেখা গেছে। এতে 2.0GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি পারফরমেন্স কোর রয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU দেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী এই ফোনে 4GB RAM থাকবে বলে জানা গেছে এবং বিশেষত্ব হল ফোনটি Android 16 সহ লঞ্চ করা হতে পারে। বাজেট সেগমেন্টের ফোনগুলির মধ্যে Galaxy A07 5G ফোনটি এগিয়ে থাকতে পারে।

গিকবেঞ্চের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Galaxy A07 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দসেওয়া হতে পারে। একই প্রসেসর আগের Galaxy A06 5G ফোনটিতেও ছিল। লিক হওয়া তথ্য সঠিক হলে, Samsung এইবারও তাদের ফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করবে না।

বেঞ্চমার্কের পাশাপাশি আগেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Galaxy A07 5G ফোনটির সাপোর্ট পেজে দেখা গেছে। একইসঙ্গে ফোনটি Nemko এবং Bluetooth SIG সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়েছে। শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

লিক হওয়া লঞ্চ টাইমলাইন অনুযায়ী Samsung Galaxy A07 5G ফোনটি এই মাসের শেষের দিকে বা 2026 সালের জানুয়ারি মাসের শুরুতে লঞ্চ করা হতে পারে। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা Samsung ব্র্যান্ডের একটি ভালো 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য বাজেট এবং লোয়ার-মিড রেঞ্জে আপকামিং Samsung Galaxy A07 5G ফোনটি ভালো অপশন হতে পারে। আসন্ন ফোনটি বাজারে উপস্থিত Redmi 14C, realme Narzo 80X এবং Vivo T3 Lite ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। তবে Samsung তার ব্র্যান্ড ভ্যালুর জন্য অন্যান্য কোম্পানির তুলনায় এগিয়ে থাকতে পারে।

যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে কম দামে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Galaxy A07 5G ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।