লঞ্চের আগেই লিক হলো Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন

Samsung ভারতে তার Samsung Galaxy A23 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে, ফোনটির ভারত লঞ্চের আগে ফোনটির রেন্ডার, দাম এবং লঞ্চের টাইমলাইন সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। ডিভাইসটি সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি এটিকে আগামী মাসের 31 মার্চ 21,990 টাকায় পেশ করতে পারে। হ্যান্ডসেটে MediaTek Dimensity 700 SoC, 6GB RAM, পিছনে কোয়াড-ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। Onleaks-এর সাথে অংশীদারিত্বে, Collegedunia Galaxy A23 5G লঞ্চের আগে কিছু তথ্য প্রকাশ করেছে। আসুন দেখে নেওয়া যাক Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র লিক রিপোর্ট।

Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র রেন্ডার

রেন্ডারগুলিতে দেখা গেছে, যে Galaxy A23 5G-স্মার্টফোনে একটি ক্যামেরা বাম্প থাকতে চলেছে, যার পিছনে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড-ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিভাইসটির সামনে একটি ওয়াটারড্রপ নচ এবং মোটা বেজেল থাকতে পারে। অন্যদিকে, হ্যান্ডসেটটিতে একটি পাওয়ার বোতাম, ডানদিকে একটি ভলিউম বাটন এবং বাম দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একটি সিম ট্রে‌ও দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনে স্পিকার গ্রিল, 3.5 মিমি হেডফোন জ্যাক এবং নীচে চার্জ করার জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট‌ও থাকতে পারে।

Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র সম্ভাব‍্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A23 5G-স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ একটি 6.4-ইঞ্চির HD IPS LCD ডিসপ্লে থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ডিভাইসটি একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট দ্বারা চালিত হতে পারে, 6GB RAM এবং 128GB স্টোরেজের সাপোর্ট করতে পারে। Galaxy A23 5G স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র পিছনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, এই সেট‌আপের মধ্যে একটি 50MP-এর প্রাথমিক সেন্সর, একটি 8MP-এর আল্ট্রাওয়াইড লেন্স, একটি 2MP-এর ম্যাক্রো সেন্সর এবং একটি 2MP-এর, ডেপ্থ সেন্সর দেওয়া যেতে পারে৷ এর সামনে একটি 13MP সেলফি শ্যুটার‌ও দেওয়া যেতে পারে। Samsung Galaxy A23 5G বক্সের মাধ্যমে জানা গেছে স্মার্টফোনটি Android 11 বুট করতে চলেছে।

ভারতে Samsung Galaxy A23 5G স্মার্টফোনে‌র সম্ভব‍্য দাম

লিক অনুসারে, Galaxy A23 5G স্মার্টফোনটি ভারতে 31 মার্চ লঞ্চ হতে চলেছে এবং ফোনটির দাম 21,990 টাকা হতে পারে। এছাড়াও, এই ডিভাইসটি কালো এবং সাদা দুটি রঙের বিকল্পে পাওয়া যেতে পারে। সংস্থাটি এখনও ডিভাইস সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করেনি, তাই আমরা আপনাকে এই খবরটিকে কেবল একটি লিক রিপোর্ট হিসাবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here