Home খবর প্রকাশ্যে এল Samsung Galaxy A37 5G, A57 5G এবং A07 5G ফোনের লঞ্চ টাইমলাইন, লিক হল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

প্রকাশ্যে এল Samsung Galaxy A37 5G, A57 5G এবং A07 5G ফোনের লঞ্চ টাইমলাইন, লিক হল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

শীঘ্রই Samsung তাদের বাজেট 5G ফোনের পরিধি বিস্তার করতে পারে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A37 5G, Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A07 5G নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। সম্প্রতি এর মধ্যে Galaxy A07 5G ফোনের সাপোর্ট পেজ লাইভ করা হয়েছে। এছাড়াও কিছু সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। এবার টিপস্টার অভিষেক যাদব এই ফোনগুলির লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিপস্টার জানিয়েছেন কোম্পানির পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষে বা 2026 সালের জানুয়ারি মাসে Samsung Galaxy A07 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি মাসে Galaxy A37 5G এবং Galaxy A57 5G ফোনগুলি পেশ করা হবে। টিপস্টার জানিয়েছেন আগামী মার্চ-এপ্রিল মাসে Galaxy A3X এবং A5X সিরিজ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফোনগুলি আগের চেয়ে কিছুটা তাড়াতাড়ি পেশ করার সম্ভাবনা রয়েছে।

আপাতত Galaxy A07 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনটি কোম্পানির বাজেট রেঞ্জের একটি 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। অপরদিকে Galaxy A37 5G এবং A57 5G ফোনগুলি সম্পর্কে টিপস্টার জানিয়েছেন Galaxy A37 5G ফোনে Exynos 1480 চিপ এবং Samsung Xclipse 530 GPU দেওয়া হতে পারে। এক‌ইভাবে Galaxy A57 5G ফোনে আরও শক্তিশালী Exynos 1680 প্রসেসর এবং Xclipse 550 GPU যোগ করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A37 ফোনে 6GB RAM এবং Galaxy A57 ফোনে 12GB RAM দেওয়া হতে পারে। এই দুটি ফোনই Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। ফলে উভয় ফোনে লেটেস্ট সফটওয়্যার পাওয়া যাবে।

যারা কম দামে ভালো 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Galaxy A07 5G ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। অপরদিকে যাদের ভালো পারফরমেন্স, ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট পছন্দ করেন তাদের Galaxy A37 5G এবং Galaxy A57 5G ফোনগুলি কেনা উচিৎ।

Samsung Galaxy A07 5G ফোনটিকে বাজারে উপস্থিত Redmi 14C, realme Narzo 80X এবং Vivo T3 Lite ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। অপরদিকে Realme 15 Pro সিরিজ এবং Redmi Note 15 Pro সিরিজের সঙ্গে Galaxy A37 5G এবং Galaxy A57 5G ফোনের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

যারা অদূর ভবিষ্যতে ফোন কিনবেন এবং বাজেট কম তাঁরা Galaxy A07 5G ফোনটি কিনতে পারেন। আবার ভালো গেমিং, ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট সহ মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা আগামী ফেব্রুয়ারি মাসে আসন্ন Galaxy A37 5G বা A57 5G ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।