স্যামসাঙ তাদের A সিরিজের পরিধি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছ। এই সিরিজের অধীনে Samsung Galaxy A56 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আকামিং ফোনটি আগে লঞ্চ হওয়া Galaxy A55 ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে পেশ করা হতে পারে। তবে কম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, এর আগেই আপকামিং ফোনের লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আকামিং Galaxy A56 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A56 এর রেন্ডার (লিক)
- টিপস্টার আনলিক্স আপকামিং Samsung Galaxy A56 ফোনের লুক শেয়ার করেছে।
- Galaxy A56 ফোনের ডিজাইন Galaxy A36 এবং Galaxy A26 ফোনের মতোই দেখাচ্ছে।
- আপকামিং ফোনে এই বছরের গ্যালাক্সি A সিরিজ মডেলে উপস্থিত ফ্ল্যাট ফ্রেম এবং কি আইল্যান্ডেও একইরকম দেখা গেছে।
- জানিয়ে রাখি কি আইল্যান্ডের ফ্রেমের ডানদিকে একটি উঁচু ডিজাইন রয়েছে, এতে পাওয়ার এবং ভলিউম রকার কিগুলো দেওয়া হয়েছে।
- লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা রেন্ডার ইমেজ অনুযায়ী ফোনটিতে ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন ক্যামেরা মডিউলের করা হয়েছে।
- ছবির মাধ্যমে দেখা যাচ্ছে স্যামসাঙের পক্ষ থেকে উপরের বাঁদিকে একটি পিল শেপের উঁচু মডিউল দেওয়া হয়েছে। এর বাইরে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। এতে ভার্টিক্যাল তিনটি সেন্সর যোগ করা হয়েছে।
- আগের মডেলের থেকে এই ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে, কারণ আগের মডেলে ক্যামেরা মডিউল ছিল না এবং আলাদা রিং দেওয়া হয়েছিল।
- ডানদিক এবং বাঁদিকের ফ্রেম ফাকা রয়েছে। একইভাবে নীচের দিকে সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং USB-C রয়েছে।
- Galaxy A56 ফোনের তিনটি দিকে অত্যন্ত পাতলা বেজাল এবং কিছুটা চওড়া চীন পার্ট ও বেজল সহ এবং ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট সহ ডিসপ্লে দেখা গেছে।
- লিকের মাধ্যমে ফোনটি পিঙ্ক কালার অপশনে দেখা গেছে।
Samsung Galaxy A56 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
এই বছর মার্চ মাসে Samsung Galaxy A55 ফোন এবং গত বছর মার্চ মাসে A54 ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই 2025 সালের মার্চ মাসে আপকামিং Samsung Galaxy A56 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy A55 5G ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A55 5G ফোনে Exynos 1480 চিপসেট দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Samsung Galaxy A55 5G ফোনে 12GB র্যাম ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইসঙ্গে 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung A55 ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরায় ওইএইস ফিচার যোগ করা হয়েছে। সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভিডিও কল করার জন্য Samsung Galaxy A55 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: Galaxy A55 ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G এবং Wi-Fi 6 সাপোর্ট করে।
