স্যামসাঙ মার্চ মাসে ভারতের বাজারে তাদের Galaxy A সিরিজের প্রিমিয়াম Samsung Galaxy A57 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার Samsung Galaxy A58 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সংক্রান্ত কোনো অফিসিয়ালি তথ্য প্রকাশ করা হয়নি। তবে চীনের 3C সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং চার্জিং স্পীড সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy A58 ফোনের সার্টিফিকেশন ডিটেইলস
চীনের কম্পেলসরি সার্টিফিকেশন (3C) সাইটে Samsung Galaxy A58 ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি Galaxy A58 5G নামে লঞ্চ করা হবে। সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A58 ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। লিস্টিঙের মাধ্যমে ফোনের অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে আগামী দিনে Samsung Galaxy A58 ফোনের স্পেসিফিকেশন জানানো হতে পারে।
Samsung Galaxy A58 (SM-A5860) 3C certified, 45W charging revealed.
Like before, the charger will not be included in the retail package.
#Samsung #GalaxyA58 https://t.co/lJ2AAw06YD
— Anvin (@ZionsAnvin) November 3, 2026
Samsung Galaxy A57 ফোনের দাম এবং স্পেসিফিকেশন
ভারতের বাজারে Samsung Galaxy A57 5G ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 62,999 টাকা দামে সেল করা হচ্ছে। ইউজাররা Samsung Galaxy A57 5G ফোনটি Awesome Navy, Awesome Icyblue বা Awesome Lilac কালার অপশনে কিনতে পারবেন। Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি নতুন Exynos 1680 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর সিপিইউ, যা 1.95GHz থেকে 2.9GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই প্রসেসর AnTuTu score 1392494 পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Samsung Xclipse 550 GPU দেওয়া হয়েছে।
Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED+ প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্টাইলের এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Galaxy A57 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Galaxy A57 5G স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাঙ তাদের নতুন Galaxy A57 5G স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 45W Super Fast Charging 2.0 ফিচার দেওয়া হয়েছে। Samsung Galaxy A57 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড স্যামসাঙের One UI 8.5 সহ কাজ করতে সক্ষম। ফোনটিতে 6 বছরের Android ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে। এতে Circle to Search, Gemini এবং Bixby সহ AI Editing ফিচার যোগ করা হয়েছে।
