ভারতে 5 এপ্রিল লঞ্চ হবে Samsung Galaxy F02s এবং Galaxy F12 স্মার্টফোন, দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে এতে থাকবে অসাধারণ ব‍্যাটারী

অবশেষে দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক ও সমালোচনা চলার পর স‍্যামসাঙের ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের দুটি নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতে আসতে চলেছে। ফ্লিপকার্টের মাইক্রো সাইট ছেলে জানা গেছে এই আগামী দুটি ফোনের নাম হবে Samsung Galaxy F02s এবং Galaxy F12। মনে করিয়ে দিই কোম্পানির ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজে এর আগে Samsung Galaxy F41 এবং Samsung Galaxy F62 এর মতো উল্লেখযোগ্য স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার ফ্লিপকার্টে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 5 এপ্রিল ভারতে এই আপকামিং স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। এমনকি ফোনদুটির এই প্রোডাক্ট পেজ থেকে Samsung Galaxy F02s এবং Galaxy F12 এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে।

ফ্লিপকার্ট লিস্টিং

ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী আগামী 5 এপ্রিল দুপুর 12টার সময় ভারতে Samsung Galaxy F02s এবং Galaxy F12 লঞ্চ করা হবে। এর আগেই Samsung Galaxy F02s এর ভারতীয় দাম সম্পর্কে কিছু গুজব শোনা গিয়েছিল। জানা গিয়েছিল ফোনটির দাম 10 হাজার টাকারও কম হবে।

Samsung Galaxy F02s এর স্পেসিফিকেশন ও ডিজাইন

ফ্লিপকার্টে ফোনের লঞ্চ ডেট ও টাইম ঘোষণার পাশাপাশি Samsung Galaxy F02s এর ডিজাইন ও কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে। লিস্টিং অনুযায়ী Samsung Galaxy F02s এ ইনফিনিটি ভি নচ ডিজাইনের সঙ্গে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপের ক‍্যামেরা মডিউল থাকবে। এই মডিউলের মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা যোগ করা হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে। ফিচার দেখে মনে করা হচ্ছে এটি Galaxy A02s / Galaxy M02s এর কোনো নতুন এডিশন হতে পারে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

Samsung Galaxy F02s এর দাম

কয়েক দিন আগের একটি লিক থেকে জানা গেছে আপকামিং Samsung Galaxy F02s ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা হতে পারে। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

Samsung Galaxy F12 এর স্পেসিফিকেশন ও ডিজাইন

কোম্পানির আপকামিং Samsung Galaxy F12 ফোনটিতেও 6.5 ইঞ্চির ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের ডিসপ্লে এইচডি+ রেজলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। এতে 48 মেগাপিক্সেলের Samsung GM2 প্রাইমারি সেন্সর এবং তিনটি auxiliary সেন্সর থাকবে।

এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হবে। এই ফোনের প্রসেসর সম্পর্কে ফ্লিপকার্টে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। এই Samsung Galaxy F12 ফোনটি কোম্পানির Galaxy A12 /  Galaxy M12 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here